শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবির মেডিকেল সেন্টারে নতুন চিকিৎসা সরঞ্জাম, বিভাগীয় দপ্তরে কম্পিউটার ও প্রজেক্টর বিতরণ গোবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালন টুঙ্গিপাড়ায় বসতঘরে আগুন দেওয়ার দুই দিন পর স্বামীকে তালাক দিলেন স্ত্রী ১৬ জুলাইকে ঘিরে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ গোপালগঞ্জে বিএনপি নেতাদের মারধর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ: ৪০৬ জনের নামে মামলা, গ্রেপ্তার ১৮ গোবিপ্রবিতে হাই-টেক পার্ক নির্মাণকাজ পুনরায় শুরু হচ্ছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ গোবিপ্রবিতে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার উদ্বোধন গোপালগঞ্জেও পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল ১৬ জুলাইকে ঘিরে গোপালগঞ্জে বিজিবি মোতায়েন, নিরাপত্তা জোরদার

দুই মোটর সাইকেলের সংঘর্ষে প্রাণ গেল এক চালকের, অপর চালক আহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩, ১০.৫৬ পিএম
  • ৩৩৫ Time View
88

কালের খবরঃ

গোপালগঞ্জে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালো আব্দুস সামাদ মোল্লা (৪৫) নামে এক ব্যক্তি । এ ঘটনায় অপর মোটর সাইকেল অারোহী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার পাথালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুস সামাদ মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার আব্দুল জলিল মোল্লার ছেলে। তিনি একই উপজেলার ঘোনাপাড়ার সরকারি ওষুধ কোম্পানী এসেনশিয়াল ওষুধ কোম্পানীতে মেকানিক্যাল ফোরম্যান পদে চাকুরী করতেন। অফিস থেকে মোটর সাইকেল যোগে তিনি বাড়ী ফিরছিলেন।

গোপালগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আনিচুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন,আব্দুস সামাদ মোল্লা লিংক রোড দিয়ে ঢাকা-খুলনা মহাসড়কের উঠার পর আরেকটি মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সামাদ মোল্লার মটর সাইকেল দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে তিনি মারা যান। এঘটনায় তার সাথে থাকা মোটর সাইকেল আরোহীকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION