শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে এক সপ্তাহে ৪৩ শিশু হাম উপসর্গ নিয়ে হাসপাতালে, মৃত্যু-১, পজেটিভ-১ গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন গোপালগঞ্জে ১৯ প্রতিবন্ধী পেল হুইল চেয়ারসহ বিভিন্ন উপকরণ কোটালীপাড়ায় তেল মজুদ করে অধিক দামে বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা কাশিয়ানীতে ফেনসিডিল সাদৃশ্য নতুন মাদক উইনসেরেক্স সহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে গোপালগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন টুঙ্গিপাড়ায় ডিজেল মজুদকারী ব্যবসায়ীকে জরিমানা টুঙ্গিপাড়ার ডুমুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কবির তালুকদার গ্রেপ্তার গোপালগঞ্জে হামের উপসর্গ নিয়ে মৃত তোহার বাড়ীতে চিকিৎসকদল মুকসুদপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে মশক নিধন কার্যক্রম ও পরিস্কার-পরিচ্ছন্নতা ব্যবস্থার উদ্বোধন

ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুরে নৈশ কোচে ডাকাতি

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩, ১.০৭ পিএম
  • ২৭৭ Time View
30

মুকসুদপুর প্রতিনিধিঃ

ঢাকা- খুলনা মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুরে একটি নৈশ বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। একদল ডাকাত দেশীয় অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মিকরে মালামাল ও নগদ অর্থ ছিনিয়ে নেয়। শুক্রবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এই ডাকাতির ঘটনা ঘটে।

ডাকাতের শিকার যাত্রী ও গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুকান্ত বিশ্বার এবং পুলিশ সূত্রে জানাগেছে, রাত সাড়ে ৭টায় ঢাকা থেকে খুলনাগামী ফাল্গুনী পরিবহনের একটি এসি বাসে (ঢাকা-মেট্রো-ব-১৫-৯৭৫৩) ছেড়ে আসে। বাসটি ফরিদপুর জেলার নগরকান্দায় পৌছালে যাত্রীবেশী ডাকাতদল দেশীয় অস্ত্রের মুখে ড্রাইভার, সুপারভাইজার ও হেলপারকে জিম্মী করে বাসের নিয়ন্ত্রন নিয়ে নেয়।  পরে বাসের ১২/১৩ জন যাত্রীর কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা লুটে নেয়। ডাকাতি শেষে তারা মুকসুদপুর উপজেলার দাশেরহাট এলাকায় নির্বেঘেœ নেমে পালিয়ে যায়।মুকসুদপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) আশ্রাফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌছে যাত্রীদেরকে তাদের গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করি। এঘটনায় আমরা বাসের চালক ও হেলপারকে জিজ্ঞাসাবাদ করেছি। এতে তাদের সম্পৃত্ততার প্রমান না পাওয়ায় তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে।ওসি আরো জানান, ডাকাত দলে ৭জন সদস্য ছিল বলে যাত্রীদের কাছ থেকে জানতে পেরেছি। তারা ডাকাতদেরকে ধরার জন্য অভিযান অব্যাহত রেখেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION