বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই মাস থেকে গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হবে -এসএম জিলানী গোপালগঞ্জে কখন কোথায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত, আহত-১৫ গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত, সাংবাদিকসহ আহত-৪ গোপালগঞ্জে জাতীয় কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন কাশিয়ানীর মধুমতি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু শিক্ষার্থীকে রাজনীতি সচেতন হওয়ার পরামর্শ দিলেন – এমপি ডাঃ কে.এম বাবর ১৭ বছরে শিক্ষার মান ধ্বংস করা হয়েছে- এমপি এস এম জিলানী গোপালগঞ্জে ৬১২ কোটি টাকা ব্যয়ে সড়ক সম্প্রসারণ হলেও প্রভাবশালীদের দখলে তা ভেস্তে যেতে বসেছে কোটালীপাড়ায় জলাশয়ে দেশীয় মাছের পোনা অবমুক্ত

গোপালগঞ্জে জমিজমা বিরোধে চাচাতো ভাইদের হামলায় চাচাতো নিহত

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩, ১২.০০ পিএম
  • ৩৩৩ Time View
75

কালের খবরঃ

গোপালগঞ্জে জমিজমা ও বাড়ির সীমানা বিরোধ নিয়ে চাচাতো ভাইদের হামলায় আহত অপর চাচাতো ভাই সুশান্ত মন্ডল (৪৫) নিহত হয়েছেন। মঙ্গলবার (০৭ নভেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এদিন রাতে গোপালগঞ্জ সদর উপজেলার লতিফপুর ইউনিয়নে ঘোষেরচর মধ্যপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। নিহত সুশান্ত মন্ডল গোপালগঞ্জ সদর উপজেলার লতিফপুর ইউনিয়নে ঘোষেরচর মধ্যপাড়া গ্রামের মৃত রমাকান্ত মন্ডলের ছেলে

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান জানান, জমিজমা ও বাড়ির সীমানা বিরোধ নিয়ে চাচাতো ভাই মলয় মন্ডল, উজ্জ্বল মন্ডলসহ অপর ভাইদের সাথে বিরোধ ছিল। মঙ্গলবার রাতে নিহত সুশান্ত মন্ডল তার জায়গার উপর ঘর নির্মাণ করতে গেলে বাকবিতন্ডা বাঁধে। এর জের ধরে চাচাতো ভাইরা লাঠিসোটা নিয়ে সুশান্ত মন্ডলের উপর হামলা চালায়। এসময় প্রতিপক্ষের লাঠির আঘাতে গুরুতর আহত হয় সুশান্ত। পরে তাকে উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে রাতে ঢাকায় নেয়ার পথে সুশান্তের মৃত্যু হয়। তবে এখন পযর্ন্ত থানায় কোন অভিযোগ আসেনি। আসামীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে বলেও জানান তিনি।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION