সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

বশেমুরবিপ্রবি’তে আউটকাম বেসড এডুকেশন কারিকুলাম প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩, ৫.৪৯ পিএম
  • ৩৮৬ Time View
3

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ

গোপালগঞ্জের  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) আউটকাম বেসড এডুকেশন (ওবিই) কারিকুলাম প্রণয়ন’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ নভেম্বর ) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)’র আয়োজনে একাডেমিক ভবনের ৫০১ নম্বর কক্ষে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বশেমুরবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব বলেন, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয়ের ওপর ডিগ্রি দেয়া হয়, শিক্ষার্থীরা ভালো সিজিপিএ পায়, কথাবার্তায় ভালো; যার সবটাই সিলেবাস ভিত্তিক। আর আউটকাম বেসড এডুকেশন (ওবিই) কারিকুলাম হলো, পরিবর্তনশীল পৃথিবীতে টেকনোলজি, জিও পলিটিক্স, ইকোনমির সাথে চলমান শিক্ষাব্যবস্থার সমন্বয় করা। গ্লোবালাইজেশনের এই বিশ্বে একা থাকার সুযোগ নেই। প্রশ্ন হতে পারে, মাঠভরা ফসল, পুকুরভরা মাছ, প্রয়োজনীয় সবকিছু থাকার পরও বহির্বিশ্বের সহায়তা কেনো প্রয়োজন? কারণ, দেশ যতো উন্নত হবে, ততো নির্ভরশীলতা বাড়বে। আজকের আমেরিকাও জ্ঞান-বিজ্ঞানে অনেক এগিয়ে থেকেও অর্থনৈতিক কারণে তারা অসহায়ভাবে অন্য দেশের ওপর নির্ভরশীল। অর্থাৎ কোনো না কোনোভাবে নির্ভরশীলতা থাকবে। এই নির্ভরশীলতা থেকে বের হতে হলে বৈশিক শিক্ষাব্যবস্থার সাথে মিল রেখে এমন পাঠ্যক্রম চালু করতে হবে, যা দেশের উন্নয়নকে অগ্রগামী করে।

এসময় বিশেষ অতিথির বক্তব্যে মাননীয় প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. সৈয়দ সামসুল আলম বলেন, একটি বিশ্ববিদ্যালয়কে ভালো অবস্থানে নিতে হলে কোয়ালিটি সম্পন্ন শিক্ষক তৈরি হতে হবে। যদিও নতুন বিশ্ববিদ্যালয় হিসেবে আমাদের কষ্ট করে এগোতে হচ্ছে। একসময় নিশ্চয় এই অবস্থা কেটে যাবে। একই সঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামাঙ্কিত তারই জন্মভূমিতে গড়ে ওঠা এই বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে জাতির পিতার প্রেরণা, চিন্তা-চেতনা লালন করতে হবে। শিক্ষকরাও তাদের শ্রম ও মেধা দিয়ে এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে স্মরণীয় হয়ে থাকবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়ার সঞ্চালনায় কর্মশালায় আরো বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. মো. মোবারক হোসেন, রিসোর্স পারসন ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. সারোয়ার জাহান। এতে বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের ডিন, বিভাগীয় সভাপতিসহ বিভিন্ন বিভাগের মোট ৬৮ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION