শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবির মেডিকেল সেন্টারে নতুন চিকিৎসা সরঞ্জাম, বিভাগীয় দপ্তরে কম্পিউটার ও প্রজেক্টর বিতরণ গোবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালন টুঙ্গিপাড়ায় বসতঘরে আগুন দেওয়ার দুই দিন পর স্বামীকে তালাক দিলেন স্ত্রী ১৬ জুলাইকে ঘিরে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ গোপালগঞ্জে বিএনপি নেতাদের মারধর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ: ৪০৬ জনের নামে মামলা, গ্রেপ্তার ১৮ গোবিপ্রবিতে হাই-টেক পার্ক নির্মাণকাজ পুনরায় শুরু হচ্ছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ গোবিপ্রবিতে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার উদ্বোধন গোপালগঞ্জেও পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল ১৬ জুলাইকে ঘিরে গোপালগঞ্জে বিজিবি মোতায়েন, নিরাপত্তা জোরদার

টুঙ্গিপাড়ায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩, ৭.২২ পিএম
  • ৩৫০ Time View
82

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় দায়ের হওয়া একটি মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি নবীর শিকদারকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১১ নভেম্বর) ভোরে উপজেলার বর্নি ইউনিয়নের সিঙ্গিপাড়া এলাকা থেকে সহযোগী সাইফুল শেখ (২৫) সহ নবীর শিকদারকে ২০ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করে পুলিশ। নবীর শিকদার দক্ষিণ কুশলী গ্রামের ফাইজুল শিকদারের ছেলে। তার সহযোগী সাইফুল শেখ একই গ্রামের সামচু শেখের ছেলে। আটক নবীর অস্ত্র মামলা সহ মোট ৩১ মামলার আসামি।

এসব তথ্য নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (ওসি) আমিনুর রহমান জানান, ২০১৭ সালে ৭৫ বোতল ফেনসিডিল সহ নবীরকে গ্রেপ্তার করে পুলিশ। তখন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা শেষে তাকে জেলে পাঠানো হয় তাকে। অনেকদিন পর জামিনে বের হয়ে এসে আত্মগোপনে থেকে মাদক ব্যবসা করতে থাকে নবীর। পরে সেই মামলায় গোপালগঞ্জ স্পেশাল ট্রাইবুনাল আদালত তাকে দোষী সাব্যস্ত করে গত ২৯ অক্টোবর যাবজ্জীবন কারাদণ্ড দেন। তখন থেকে টুঙ্গিপাড়া থানার পুলিশ তাকে খুঁজতে থাকে। পরে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে নবীর ও তার সহযোগী সাইফুলকে ২০ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

ওসি আমিনুর আরও জানান, শুক্রবার রাতে পৃথক এক অভিযানে উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া এলাকা থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ তৌকির শেখ (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে চিতলমারী উপজেলার কুনিয়া গ্রামের কামাল শেখের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা শেষে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের ঐ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION