শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে এক সপ্তাহে ৪৩ শিশু হাম উপসর্গ নিয়ে হাসপাতালে, মৃত্যু-১, পজেটিভ-১ গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন গোপালগঞ্জে ১৯ প্রতিবন্ধী পেল হুইল চেয়ারসহ বিভিন্ন উপকরণ কোটালীপাড়ায় তেল মজুদ করে অধিক দামে বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা কাশিয়ানীতে ফেনসিডিল সাদৃশ্য নতুন মাদক উইনসেরেক্স সহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে গোপালগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন টুঙ্গিপাড়ায় ডিজেল মজুদকারী ব্যবসায়ীকে জরিমানা টুঙ্গিপাড়ার ডুমুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কবির তালুকদার গ্রেপ্তার গোপালগঞ্জে হামের উপসর্গ নিয়ে মৃত তোহার বাড়ীতে চিকিৎসকদল মুকসুদপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে মশক নিধন কার্যক্রম ও পরিস্কার-পরিচ্ছন্নতা ব্যবস্থার উদ্বোধন

টুঙ্গিপাড়ায় প্রাথমিকের চার প্রতিবন্ধী শিক্ষার্থী পেল হুইল চেয়ার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩, ৪.০৭ পিএম
  • ৩৭০ Time View
57

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

মা কাজ ফেলে প্রতিদিন কোলে করে বিদ্যালয়ে নিয়ে আসতো। আর ক্লাস শেষে আবার কোলে করে বাড়ি নিয়ে যেতো। কিন্তু এখন মা কে কষ্ট করে বিদ্যালয়ে নিয়ে আসতে হবে না। হুইল চেয়ারে করে নিজেই বিদ্যালয়ে আসতে পারবো। হুইল চেয়ার পেয়ে আনন্দিত হয়ে কথাগুলো বলছিলেন টুঙ্গিপাড়া উপজেলার ঘোপেরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর শিক্ষার্থী আজমাইন খান। শুধু আজমাইন নয় উপজেলার আরও চার বিদ্যালয়ের চার শিক্ষার্থী প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পিইডিপি প্রকল্পের আওতায় হুইল চেয়ার পেয়ে খুবই খুশি।

আজমাইনের পিতা জিকরুল খান বলেন, ছেলেটি হাঁটতে না পারায় প্রতিদিন সকালে কোনরকমে রান্না করে স্ত্রী ছেলেকে নিয়ে বিদ্যালয়ে আসে। ক্লাস শেষ করে আবার ছেলেকে বাড়ি নিয়ে আসে। দুই ব্যাংক থেকে মোট ১ লক্ষ টাকা কৃষিঋণ নিয়ে ছেলেকে চিকিৎসা করিয়েছি। ছেলের চিকিৎসার পরে একটা হুইল চেয়ার কিনে দেয়ার সামর্থ্য আমার ছিলো না। সরকার থেকে একটা হুইল চেয়ার দেয়ায় অনেক উপকার হয়েছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পিইডিপি প্রকল্পের আওতায় উপজেলার কেরাইলকোপা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে চার প্রতিবন্ধী শিক্ষার্থীকে হুইল চেয়ার উপহার দেন গোপালগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র হালদার।

এসময় গোপালগঞ্জ জেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান, টুঙ্গিপাড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যারতন বিশ্বাস, জীবনকৃষ্ণ চৌকিদার, মোহাম্মদ মনিরুজ্জামান মিয়া প্রমূখ।

গোপালগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র হালদার বলেন,  অনেক প্রতিবন্ধী শিক্ষার্থী খুবই মেধা সম্পন্ন। কিন্তু দারিদ্র্যতা সহ শারীরিক প্রতিবন্ধকতার কারনে তারা বিদ্যালয়ের গন্ডি পার হতে পারে না। আর একটা হুইল চেয়ারের জন্য কোন প্রতিবন্ধী শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ না হয় তাই তাদের হুইল চেয়ার উপহার দেয়া হয়েছে। এখন তারা কারো সহযোগিতা ছাড়াই বিদ্যালয়ে এসে সুন্দরভাবে পড়াশোনা করতে পারবে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION