শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে এক সপ্তাহে ৪৩ শিশু হাম উপসর্গ নিয়ে হাসপাতালে, মৃত্যু-১, পজেটিভ-১ গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন গোপালগঞ্জে ১৯ প্রতিবন্ধী পেল হুইল চেয়ারসহ বিভিন্ন উপকরণ কোটালীপাড়ায় তেল মজুদ করে অধিক দামে বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা কাশিয়ানীতে ফেনসিডিল সাদৃশ্য নতুন মাদক উইনসেরেক্স সহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে গোপালগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন টুঙ্গিপাড়ায় ডিজেল মজুদকারী ব্যবসায়ীকে জরিমানা টুঙ্গিপাড়ার ডুমুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কবির তালুকদার গ্রেপ্তার গোপালগঞ্জে হামের উপসর্গ নিয়ে মৃত তোহার বাড়ীতে চিকিৎসকদল মুকসুদপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে মশক নিধন কার্যক্রম ও পরিস্কার-পরিচ্ছন্নতা ব্যবস্থার উদ্বোধন

গোপালগঞ্জে পরিবহন সংগঠনের সাথে এসপি’র মতবিনিময়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩, ৫.০৩ পিএম
  • ৩০৮ Time View
30

কালের খবরঃ

গোপালগঞ্জের বাস মলিক সমিতি, ট্রাক মালিক সমিতি ও বাস-ট্রাক শ্রমিক ইউনিয়নের সাথে মতবিনিমিয় সভা করেছেন পুলিশ সুপার আল বেলী আফিফা। তিনি পরিবহন সমিতির নেতৃবৃন্দ ও শ্রমিক ইউনিয়ন কর্মকর্তাদের বর্তমান পরিস্থিতিতে পরিবহন চালনায় কোন সমস্যা হচ্ছে কিনা, কোথাও গাড়ি পোড়ানো বা ভাংচুর করা হচ্ছে কিনা তার খোঁজ খবর নেন। অন্যন্য সময়ের মতো অবরোধেও নির্ভয়ে সকল প্রকার গাড়ি চালানোর অনুরোধ জানান। তার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সব ধরনের সহযোগীতা করারও আশ্বাস দেন পুলিশ সুপার। এসময় বাস মালিক সমিতি, ট্রাক মালিক সমিতি ও বাস-ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ বিএনপি-জামায়াতের নৃসংশতা রুখতে রাস্তায় থেকে নিজেদের দ্বায়িত্বে জেলার সকল রুটে সকল পরিবহন চালানোর অঙ্গীকার করেন।

মঙ্গলবার (৭ নভেম্বর)  সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার কাজী মাহবুবুল আলম, মোঃ মোহাইমিনুল ইসলাম, মোঃ খায়রুল আলম, সহকারী পুলিশ সুপার মোঃ শফিকুল ইসলাম, গোপালগঞ্জ থানার ওসি মোঃ আনিচুর রহমান, জেলা বাস মালিক সমিতির সাধারন সম্পাদক কামিল সারোয়ার, জেলা শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক কাজী সাঈদ, ট্রাক মালিক সমিতির সভাপতি মোঃ আল আমীন মোল্লা, সাধারন সম্পাদক মোঃ মিটু কাজী, গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামের সভাপতি এস এম নজরুল ইসলামসহ বাস মালিক, ট্রাক মালিক, পরিবহন শ্রমিক, গনমাধ্যম প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION