বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই মাস থেকে গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হবে -এসএম জিলানী গোপালগঞ্জে কখন কোথায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত, আহত-১৫ গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত, সাংবাদিকসহ আহত-৪ গোপালগঞ্জে জাতীয় কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন কাশিয়ানীর মধুমতি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু শিক্ষার্থীকে রাজনীতি সচেতন হওয়ার পরামর্শ দিলেন – এমপি ডাঃ কে.এম বাবর ১৭ বছরে শিক্ষার মান ধ্বংস করা হয়েছে- এমপি এস এম জিলানী গোপালগঞ্জে ৬১২ কোটি টাকা ব্যয়ে সড়ক সম্প্রসারণ হলেও প্রভাবশালীদের দখলে তা ভেস্তে যেতে বসেছে কোটালীপাড়ায় জলাশয়ে দেশীয় মাছের পোনা অবমুক্ত

কাশিয়ানীতে বাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ৪

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩, ৯.১৫ পিএম
  • ৩১৮ Time View
90

কালের খবরঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সাথে ইট ভর্তি ট্রলির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত এবং অপর ৪ জন আহত হয়েছে।

শনিবার(২৫ নভেম্বর)রাতে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার দক্ষিন ফুকরা নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে।এতে ট্রলিটি দুমড়ে মুচড়ে যায় এবং দূর্ঘটনা কবলিত বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।নিহতরা হলোঃ গোপালগঞ্জ সদর উপজেলার ঘোড়াদাইড় গ্রামের লাভলু মল্লিকের ছেলে রায়হান মল্লিক (১৯) এবং একই গ্রামের শহিদ মল্লিকের ছেলে সানাল মল্লিক(১৮)।কাশিয়ানী ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার রাকিবুল ইসলাম জানান,পিরোজপুর থেকে ঢাকাগামী (ঢাকা মেট্রো ব-১৪-৬৯৩১) দোলা পরিবহনের সাথে বিপরীত দিক থেকে আসা ইট বহনকারী ইঞ্জিন চালিত ট্রলির সাথে মুখোমুখী সংঘর্ষ হয়।

এতে ইঞ্জিন চালিত ট্রলির চালক রায়হান মল্লিক ঘটনাস্থলেই নিহত হয় এবং এসময় ট্রলির যাত্রী ও বাসের আরো ৫ জন আহত হয়। আহতদেরকে কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধিন অবস্থায় সানাল মল্লিক নামে ট্রলির অপরযাত্রী মারা যায়। মারাত্মক আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ দূর্ঘটনা কবলিত দোলা পরিবহন ও ইট বহনকারী ইঞ্জিন চালিত ট্রলি আটক করেছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION