শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে এক সপ্তাহে ৪৩ শিশু হাম উপসর্গ নিয়ে হাসপাতালে, মৃত্যু-১, পজেটিভ-১ গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন গোপালগঞ্জে ১৯ প্রতিবন্ধী পেল হুইল চেয়ারসহ বিভিন্ন উপকরণ কোটালীপাড়ায় তেল মজুদ করে অধিক দামে বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা কাশিয়ানীতে ফেনসিডিল সাদৃশ্য নতুন মাদক উইনসেরেক্স সহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে গোপালগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন টুঙ্গিপাড়ায় ডিজেল মজুদকারী ব্যবসায়ীকে জরিমানা টুঙ্গিপাড়ার ডুমুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কবির তালুকদার গ্রেপ্তার গোপালগঞ্জে হামের উপসর্গ নিয়ে মৃত তোহার বাড়ীতে চিকিৎসকদল মুকসুদপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে মশক নিধন কার্যক্রম ও পরিস্কার-পরিচ্ছন্নতা ব্যবস্থার উদ্বোধন

মুকসুদপুরে পাওনা এক হাজার টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৬

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩, ৬.২৫ পিএম
  • ২৯৯ Time View
33

মুকসুদপুর প্রতিনিধিঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে পাওনা টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ৬জন আহত হয়েছে। বুধবার (১১ অক্টোবর) বিকালে উপজেলার খান্দারপাড়া ইউনিয়নের গোপ্তরগাতী গ্রামে এই ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হলো সুজন শিকদার (৩২), মেহেদি শিকদার (২৮), আসাদ শিকদার (৩০), পাচি বেগম (৩৫) এবং ইমরান শেখ (৩৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গোপ্তরগাতী গ্রামের লাক্ষু শেখ ও একই গ্রামের আনোয়ার শিকদারের কাছ থেকে এক হাজার ধার নেয়। এই টাকা চাওয়া নিয়ে লাক্ষু শেখ ও আনোয়ার শেখের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে দু‘পক্ষের মাঝে সঘংর্ষ বেধে যায়। দুই পক্ষই দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এসময় একজনের হাতে, একজনের পায়ে এবং অন্য একজনের বুকে ঝুপি ( মাছ শিকারের যন্ত্র) দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে প্রতিপক্ষের লোকজন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, হাত, পা, ও বুকের ভেতরে ঝুপি বেধে আছে, এখানে তাদের চিকিৎসা দেয়া সম্ভব নয়। তাই তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মুকসুদপুর থানার ওসি মোহাম্মদ আশরাফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতয়েন করা হয়েছে। এই ঘটনায় এখোনো কোন অভিযোগ থানায় আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা প্রহন করা হবে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION