শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবির মেডিকেল সেন্টারে নতুন চিকিৎসা সরঞ্জাম, বিভাগীয় দপ্তরে কম্পিউটার ও প্রজেক্টর বিতরণ গোবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালন টুঙ্গিপাড়ায় বসতঘরে আগুন দেওয়ার দুই দিন পর স্বামীকে তালাক দিলেন স্ত্রী ১৬ জুলাইকে ঘিরে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ গোপালগঞ্জে বিএনপি নেতাদের মারধর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ: ৪০৬ জনের নামে মামলা, গ্রেপ্তার ১৮ গোবিপ্রবিতে হাই-টেক পার্ক নির্মাণকাজ পুনরায় শুরু হচ্ছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ গোবিপ্রবিতে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার উদ্বোধন গোপালগঞ্জেও পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল ১৬ জুলাইকে ঘিরে গোপালগঞ্জে বিজিবি মোতায়েন, নিরাপত্তা জোরদার

বঙ্গবন্ধুর সমাধিতে বেসামরিক বিমান চলাচল সংস্থার মহাসচিবের শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩, ৬.৫২ পিএম
  • ৩৭৩ Time View
105

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার মহাসচিব জোয়ান কার্লোস সালাজার।বুধবার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় তিনি জাতির পিতার সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা করে বঙ্গবন্ধু সহ মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাতে অংশ নেন তিনি।এরআগে পৃথকভাবে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার আঞ্চলিক পরিচালক তাও মা ও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান।এসময় শেখ পরিবারের সন্তান ও এয়ার এশিয়ার ভাইস চেয়ারম্যান শেখ মামুনুল হক, গোপালগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আজহারুল ইসলাম, টুঙ্গিপাড়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আহমেদ আলী বিশ্বাস, ট্যুরিষ্ট পুলিশের ইনচার্জ জিএম হামিদুর রহমান সহ আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার অন্যান্য কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।পরে তারা বঙ্গবন্ধুর সমাধি সৌধের প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION