বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই মাস থেকে গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হবে -এসএম জিলানী গোপালগঞ্জে কখন কোথায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত, আহত-১৫ গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত, সাংবাদিকসহ আহত-৪ গোপালগঞ্জে জাতীয় কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন কাশিয়ানীর মধুমতি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু শিক্ষার্থীকে রাজনীতি সচেতন হওয়ার পরামর্শ দিলেন – এমপি ডাঃ কে.এম বাবর ১৭ বছরে শিক্ষার মান ধ্বংস করা হয়েছে- এমপি এস এম জিলানী গোপালগঞ্জে ৬১২ কোটি টাকা ব্যয়ে সড়ক সম্প্রসারণ হলেও প্রভাবশালীদের দখলে তা ভেস্তে যেতে বসেছে কোটালীপাড়ায় জলাশয়ে দেশীয় মাছের পোনা অবমুক্ত

বঙ্গবন্ধুর সমাধিতে তথ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩, ৬.৩১ পিএম
  • ৩৪৭ Time View
77

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি পাওয়ায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সোমবার ((১৬ অক্টোবর) বেলা ১২ টায় তিনি জাতির পিতার সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু সহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।এসময় তথ্য মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. নিজামুল কবির, উপ-পরিচালক (প্রশাসন) মনিরুজ্জামান খান, গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদ, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-মামুন, জেলা তথ্য কর্মকর্তা মঈনুল ইসলাম সহ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।শ্রদ্ধা নিবেদন শেষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জ্যৈষ্ঠ সচিব বঙ্গবন্ধুর সমাধি সৌধের প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।উল্লেখ্য, মো. হুমায়ুন কবীর খোন্দকার ২০২২ সালের ১ নভেম্বর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব হিসাবে যোগদান করেন। ২০২৩ সালের ৯ অক্টোবর সিনিয়র সচিব হিসাবে পদোন্নতি লাভ করেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION