বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই মাস থেকে গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হবে -এসএম জিলানী গোপালগঞ্জে কখন কোথায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত, আহত-১৫ গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত, সাংবাদিকসহ আহত-৪ গোপালগঞ্জে জাতীয় কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন কাশিয়ানীর মধুমতি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু শিক্ষার্থীকে রাজনীতি সচেতন হওয়ার পরামর্শ দিলেন – এমপি ডাঃ কে.এম বাবর ১৭ বছরে শিক্ষার মান ধ্বংস করা হয়েছে- এমপি এস এম জিলানী গোপালগঞ্জে ৬১২ কোটি টাকা ব্যয়ে সড়ক সম্প্রসারণ হলেও প্রভাবশালীদের দখলে তা ভেস্তে যেতে বসেছে কোটালীপাড়ায় জলাশয়ে দেশীয় মাছের পোনা অবমুক্ত

পারিবারিক সফরে রেহানাকে সঙ্গে করে টুঙ্গিপাড়ায় শেখ হাসিনা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩, ৬.২০ পিএম
  • ৩৪০ Time View
92

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

মঙ্গলবার (১০ অক্টোবর) বিকেলে পারিবারিক সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টুঙ্গিপাড়া পৌঁছে প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদীতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে পরিস্কার পরিচ্ছন্নতা ও শোভাবর্ধণ কাজ করা হয়। সফর নির্বিঘœ করতে টুঙ্গিপাড়াসহ জেলায় নেওয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফরিদপুরের ভাঙ্গায় পদ্মা সেতুর রেল সংযোগ উদ্বোধন করেন। সেখানে ফরিদপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন।

জনসভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়ক পথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যান। টুঙ্গিপাড়া পৌঁছে প্রধানমন্ত্রী জাতির পিতার সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং বঙ্গবন্ধু ১৯৭৫ এর ১৫ আগস্ট তাঁর পরিবারের শহীদ সদস্যদের রূহের মাগফেরাত কামনা করে ফাতেহাপাঠ ও মোনাজাতে অংশ নেন।

মঙ্গলবার প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় রাত্রিযাপন করেন এবং বুধবার (১১ অক্টোবর) সকালে সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। এ সফরে প্রধানমন্ত্রীর সাথে তাঁর ছোট বোন শেখ রেহানা ও পরিবারের সদস্যরা উপস্থিত রয়েছেন বলে দলীয় সূত্র নিশ্চিত করেছেন।

এদিকে, প্রধানমন্ত্রীর আগমণ উপলক্ষে গাপালগঞ্জের মুকসুদপুর থেকে টুঙ্গিপাড়া পর্যন্ত অসংখ্য তোরণ নির্মাণ করা হয়েছে। প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে পোস্টার ও প্লাকার্ড লাগানো হয়েছে। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে টুঙ্গিপাড়াসহ জেলার নেতা-কর্মীদের মাঝে দেখা দিয়েছে আনন্দ-উদ্দীপনা। #

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION