মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত, আহত-১৫ গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত, সাংবাদিকসহ আহত-৪ গোপালগঞ্জে জাতীয় কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন কাশিয়ানীর মধুমতি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু শিক্ষার্থীকে রাজনীতি সচেতন হওয়ার পরামর্শ দিলেন – এমপি ডাঃ কে.এম বাবর ১৭ বছরে শিক্ষার মান ধ্বংস করা হয়েছে- এমপি এস এম জিলানী গোপালগঞ্জে ৬১২ কোটি টাকা ব্যয়ে সড়ক সম্প্রসারণ হলেও প্রভাবশালীদের দখলে তা ভেস্তে যেতে বসেছে কোটালীপাড়ায় জলাশয়ে দেশীয় মাছের পোনা অবমুক্ত দেশব্যাপী শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে গরুবাহী ট্রাক খালে, ৪ গরুর মৃত্যু

নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খাদে চালক ডাক্তারের মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩, ৪.৩৭ পিএম
  • ৩৯৭ Time View
93

কালের খবরঃ

ব্যাক্তিগত প্রাইভেট কার চালিয়ে গোপালগঞ্জ থেকে ঢাকা যাচ্ছিলেন ডাক্তার তপন কুমার মন্ডল। পথিমধ্যে ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জে মুকদপুর উপজেলার গেড়াখোলা নাম স্থানে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে মারাত্মক আহত হন তিনি। আহতবস্থায় তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আনা হয়।সেখানে প্রাথমিক  চিকিৎসা দিয়ে ডাক্তার তপনকে (৩৮) ঢাকা মেডিকেলে পাঠানো হয়।সেখানে কিছু সময় চিকিৎসার পর তিনি মারা যান। তিনি গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন।

রোববার (২২ অক্টোবর) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সোমবার(২৩ অক্টোবর) সকালে ফরিদপুরের ভাংগা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আলম ও গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ডাঃ তপন কুমার মন্ডল বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার পরানপুর গ্রামের গৌর দাস মন্ডলের ছেলে ও গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন।

নিহত ওই চিকিৎসকের স্ত্রী ডাঃ শর্মীষ্ঠা ঘোষাল জানান, তারা বর্তমানে মিরপুরে থাকেন। রোববার দুপুরে গোপালগঞ্জ থেকে ব্যক্তিগত গাড়ি নিয়ে ঢাকায় ফিরছিলেন তার স্বামী ডাঃ তপন কুমার মন্ডল। পথে মুকসুদপুরের গেড়াখোলায় ব্যক্তিগত গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি। সেখান থেকে প্রথমে গোপালগঞ্জে পরে সন্ধ্যায় তাকে ঢাকা মেডিকেল কলেজের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়। সেখানে রাতেই তার মৃত্যু হয়।

গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ মো. জাকির হোসেন বলেন, ডাঃ তপন কুমার মন্ডলের দূর্ঘটনার কথা জানতে পেরে আমরা ছুটে যাই। প্রথমে গোপালগঞ্জে চিকিৎসা দেওয়া হয়, পরে তাকে আমরা ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাই। ডাঃ তপন কুমার মন্ডলের মৃত্যুতে আমরা শোকাহত। সোমবার ভোরে তার মরদেহ গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজে আনা হয়। এরপর তাকে তার গ্রামের বাড়ি বাগেরহাটের চিতলমারী উপজেলার পরানপুর গ্রামে নেয়া হয়েছে। সেখানে ধর্মীয় মতে তার অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়।

ফরিদপুরের ভাংগা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আলম জানান, সোমবার দুপুর দেড়টার দিকে গোপালগঞ্জ থেকে ব্যক্তিগত গাড়ি নিয়ে ঢাকায় যাচ্ছিলেন। এসময় মুকসুদপুরের গেড়াখোলা এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি। আমরা জানতে পেরেছি আহত ওই চিকিৎসক রাতে ঢাকায় মারা গেছেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION