রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মোমের আলোয় প্রয়াত স্বজনদের স্মরণ, গোপালগঞ্জে অনুষ্ঠিত হলো শ্মশান দীপালী উৎসব দৃষ্টিপ্রতিবন্ধীদের এশিয়া কাপ ঘিরে সাজছে আনভীর ক্রিকেট স্টেডিয়াম গোবিপ্রবির বিভাগীয় সভাপতি-ডিন পদে বিএনপিপন্থী শিক্ষকদের দায়িত্বে রাখতে চান এমপি বাবর গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত মুকসুদপুরে ৭৮৫ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পবিত্র কোরআন ও হাদিসে বর্ণিত আল্লাহর সুন্দর নামসমূহ তিন মাসের প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন পেলেন লালমনিরহাটের ১০০ নারী আইসিসিবির সুপার সেল কার বাজারে জমজমাট গাড়ি কেনাবেচা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে জিয়া পরিবারের তিন প্রজন্মের নেতৃত্ব সরকারি দপ্তরের বাড়তি খরচেই শ্রমিকদের মজুরি বাড়াতে পারছেন না মালিকরা: মাসুদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা হচ্ছেন সম্প্রীতির প্রতীক -শহীদ উল্লা খন্দকার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩, ৫.০৭ পিএম
  • ৩৮৬ Time View
126

কোটালীপাড়া প্রতিনিধিঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও সাবেক সিনিয়র সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার বলেছেন, শেখ হাসিনা সরকার দেশের শুধু উন্নয়ন উন্নতিই করেনি, দেশের সম্প্রীতিও বজায় রেখেছে। কিন্তু এর আগে যারা ক্ষমতায় ছিল তারা দেশের সম্প্রীতি বিনষ্ট করেছে। দেশের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে বোমা মেরেছে। তাঁদের শাসনামলে ধর্মীয় ভাবগাম্ভীর্য় ও আনন্দ মূখর পরিবেশের মধ্য দিয়ে কেউ দুর্গাপূজা করতে পারেনি। তৎকালীন সময়ে অনেকেই ঘটপূজা করেছে। পক্ষান্তরে এখন দেশে ভাবগাম্ভীর্য় ও আনন্দ মূখর পরিবেশের মধ্য দিয়ে সনাতনধর্মলম্বীরা পূজা করতে পারছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই দেশের সম্প্রতি বজায় রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হচ্ছেন সম্প্রীতির প্রতীক।সোমবার (২৩ অক্টোবর) বিকেল থেকে গভীর রাত পর্যন্ত কোটালীপাড়া উপজেলার বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিঁনি এসব কথা বলেন।

তিঁনি আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশী বিদেশী ষড়যন্ত্র শুরু হয়েছে। এসব ষড়যন্ত্র মোকাবেলায় আমাদের সজাগ থাকতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলকে নৌকা প্রতীকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার রাষ্ট্রীয় ক্ষমতায় বসাতে হবে। তিঁনি ও তাঁর দল রাষ্ট্রীয় ক্ষতায় থাকলে দেশের সকল মানুষ ভালো থাকবে।

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম শাহাবুদ্দিন আজম, কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ^াস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম অহিদুল ইসলাম, পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন খান, দেবদুলাল বসু পল্টু, সুমন হোসেন বাচ্চু, ইউপি চেয়ারম্যান সমর চাঁদ মৃধা খোকন, তুষার মধু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাবুল হাজরা, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী খায়রুল রাজ্জাক খসরু, সাধারণ সম্পাদক বাবলু হাজরা, উপজেলা ছাত্রলীগের সভাপতি স্বপন তালুকদার, সাধারণ সম্পাদক শামিম দাড়িয়া তাঁর সাথে ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION