শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবির মেডিকেল সেন্টারে নতুন চিকিৎসা সরঞ্জাম, বিভাগীয় দপ্তরে কম্পিউটার ও প্রজেক্টর বিতরণ গোবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালন টুঙ্গিপাড়ায় বসতঘরে আগুন দেওয়ার দুই দিন পর স্বামীকে তালাক দিলেন স্ত্রী ১৬ জুলাইকে ঘিরে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ গোপালগঞ্জে বিএনপি নেতাদের মারধর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ: ৪০৬ জনের নামে মামলা, গ্রেপ্তার ১৮ গোবিপ্রবিতে হাই-টেক পার্ক নির্মাণকাজ পুনরায় শুরু হচ্ছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ গোবিপ্রবিতে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার উদ্বোধন গোপালগঞ্জেও পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল ১৬ জুলাইকে ঘিরে গোপালগঞ্জে বিজিবি মোতায়েন, নিরাপত্তা জোরদার

দুর্গা পূজা উপলক্ষে মুকসুদপুরে পুলিশ সুপারের সম্পীতি সভা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩, ৬.৩৪ পিএম
  • ৩৫৫ Time View
104

মুকসুদপুর প্রতিনিধিঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে শারদীয় দুর্গা পূজা নিরাপদ, নির্বিঘ্নে উদযাপন উপলক্ষ্যে সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ অক্টোবর) দুপুরে মুকসুদপুর থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে উপজেলার ২৯৯টি পুজা উদযাপন কমিটির সভাপতি সম্পাদক এবং স্থানীয় সুধীজনদের নিয়ে এই সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত সভার প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জের পুলিশ সুপার আল-বেলী আফিফা। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব, পুলিশ সুপার ডিএসবি মোহাইমিনুল, মুকসুদপুর সার্কেল এসপি কামরুজ্জামান। মুকসুদপুর থানার ওসি মোহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদার, সাধারণ সম্পাদক সাহিদুর রহমান টুটুল, পৌর মেয়র আশরাফুল আলম শিমুল, ইউপি চেয়ারম্যান শ্যামল কান্তি বোস, পরিতোষ সরকার, মুকসুদপুর সংবাদ সম্পাদক হায়দার হোসেন, পূজা উৎযাপন কমিটির সদস্য বিধান পান্ডে, অশোক কুমার মন্ডল, শুকদেব পোদ্দার, বিকাশ দাস প্রমুখ। সভা সঞ্চলনা করেন মুকসুদপুর থানার ইন্সপেক্টর তদন্ত শীতল চন্দ্র পাল। অনুষ্ঠিত বক্তারা পূজায় আইনশৃংখলা মেনে চলাসহ নির্বিগ্নে পূজা উৎযাপন নিয়ে আলোচনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION