রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি নিরাপত্তায় অবকাঠামো বাড়ছে, কমছে না আমদানির ঝুঁকি পড়াশোনার পাশাপাশি আয়, নতুন স্বপ্ন চামমুম-লাইজুদের গাড়ি কেনাবেচার পাশাপাশি মিলবে ফাইন্যান্সিং সুবিধা এদেশে কেউ সংখ্যালঘু নয়, আমরা সকলে বাংলাদেশী – এস এম জিলানী সিন্ধু পানি চুক্তি কি নিরাপত্তার বাইরে থাকতে পারে টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত, আহত দুই মাদ্রাসাছাত্র কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত গোবিপ্রবিতে ডিজিটাল জ্ঞান উন্নয়নের মাধ্যমে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা গোপালগঞ্জে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ১০ লাখ টাকার মাছ নিধনের দাবি ক্ষমতার দেড় বছরে কী ঘটেছিল, বের হবে কি সব হিসাব?

জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩, ৭.০৪ পিএম
  • ৩৯৩ Time View
128

টুঙ্গিপাড়া  প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা ও কেক কেটে জাতীয় শ্রমিক লীগের ৫৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১২ অক্টোবর) বেলা ১২ টায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন শ্রমিক লীগ গোপালগঞ্জ জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ।পরে সমাধি সৌধের ৩ নং গেটে ৫ পাউন্ডের কেক কেটে জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন তারা।

এর আগে শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু সহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা।এসময় শ্রমিক লীগ গোপালগঞ্জ জেলা শাখার আহবায়ক রেজাউল হক শিকদার রাজু, গোপালগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি  সিকদার জাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক মোল্লা (রাজ), টুঙ্গিপাড়া উপজেলা শাখার সভাপতি চাঁন মিয়া, সাধারণ সম্পাদক শেখ লাবু, পৌর শ্রমিক লীগের সভাপতি ফায়েক শেখ সহ শ্রমিক লীগের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION