রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মোমের আলোয় প্রয়াত স্বজনদের স্মরণ, গোপালগঞ্জে অনুষ্ঠিত হলো শ্মশান দীপালী উৎসব দৃষ্টিপ্রতিবন্ধীদের এশিয়া কাপ ঘিরে সাজছে আনভীর ক্রিকেট স্টেডিয়াম গোবিপ্রবির বিভাগীয় সভাপতি-ডিন পদে বিএনপিপন্থী শিক্ষকদের দায়িত্বে রাখতে চান এমপি বাবর গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত মুকসুদপুরে ৭৮৫ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পবিত্র কোরআন ও হাদিসে বর্ণিত আল্লাহর সুন্দর নামসমূহ তিন মাসের প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন পেলেন লালমনিরহাটের ১০০ নারী আইসিসিবির সুপার সেল কার বাজারে জমজমাট গাড়ি কেনাবেচা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে জিয়া পরিবারের তিন প্রজন্মের নেতৃত্ব সরকারি দপ্তরের বাড়তি খরচেই শ্রমিকদের মজুরি বাড়াতে পারছেন না মালিকরা: মাসুদ

কালকিনিতে নদীতে ভাসতে থাকা অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩, ৭.১৪ পিএম
  • ৩৬৫ Time View
125

মাদারীপুর প্রতিনিধি।

মাদারীপুরের কালকিনিতে আড়িয়াল খাঁ নদী থেকে মধ্য বয়সী অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে   পুলিশ। বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকেল ৩ টার দিকে উপজেলার পূর্ব এনায়েতনগর এলাকার আলীপুর গ্রামের মোল্লারহাট নামক স্থান থেকে ওই নারীর ভাসমান লাশ উদ্ধার করা হয়। তার কোন সঠিক পরিচয় পাওয়া যায়নি বলে পুলিশ জানায়।

কালকিনি থানার এসআই মোহম্মদ ফয়সাল জানান, একটি শাড়ি পরিহিত মধ্যেবয়সী অজ্ঞাত নারীর লাশ আলীপুর গ্রামের আড়িয়াল খাঁ নদীতে ভেসে আসে। স্থানীয় লোকজন ওই লাশ দেখে কালকিনি থানায় খবর পাঠায়। থানা পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুর্ব এনায়েতনগর ইউপি পরিষদের চেয়ারম্যান নেয়ামুল আকন জানান, দুপুরের দিকে অজ্ঞাত মহিলার লাশ স্থানীয় লোকজন নদীতে ভাসতে দেখতে পেয়ে আমাকে জানায়।

এই ব্যাপারে কালকিনি থানার ওসি নাজমুল হাসান জানিয়েছেন,খবর পেয়ে আড়িয়াল খাঁ নদ থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত তার কোন পরিচয় মেলেনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION