মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অহত-১৫, ঢাকা-খুলনা মহাসড়কে ২ ঘন্টা যান চলাচল বন্ধ গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপির ঐতিহাসিক বিজয় গোপালগঞ্জে মোটর সাইকেলের ধাক্কায় পথচারী নিহত, আহত-২ টুঙ্গিপাড়ায় বিএনপির কর্মীকে কুপিয়ে আহত। অভিযোগ জামায়াত কর্মীদের বিরুদ্ধে শেখ পরিবারের অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন গোপালগঞ্জের ৩টি আসনে ৩০ প্রার্থীর মধ্যে জামানত হারালেন ১৯ প্রার্থী গোপালগঞ্জে ট্রলি চাপায় বৃদ্ধ নিহত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেনের ইন্তেকাল গোপালগঞ্জে ‘না’ ভোট জয় পেয়েছে গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপি বিজয়ী

নসিমন ও মোটর সাইকেলের সংঘর্ষে ব্রাক কর্মকর্তা নিহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩, ৮.১৮ পিএম
  • ২৯৯ Time View
15

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় গাছ বোঝাই নসিমন ও মোটর সাইকেলের সংঘর্ষে মানস গাইন (৪৮) নামের এক ব্রাক কর্মকর্তা নিহত হয়েছেন।বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় কোটালীপাড়া-টুঙ্গিপাড়া সড়কের কোটালীপাড়া উপজেলার ছত্রকান্দা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।নিহত মানস গাইন বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার বড়বাড়িয়ার চর গ্রামের মনি মোহন গাইনের ছেলে। সে মাদারীপুর জেলার রাজৈর উপজেলার ব্রাকের রাজৈর শাখার ক্রেডিট কর্মকর্তা ছিলেন।ওসি মোঃ জিল্লুর রহমান জানান, এনজিওর কাজ শেষে সন্ধ্যায় মোটর সাইকেলে করে কোটালীপাড়া থেকে চিতলমারী যাচ্ছিলেন তিনি।

এসময় মোটর সাইকেলটি কোটালীপাড়া-টুঙ্গিপাড়া সড়কের ছত্রকান্দা এলাকায় পৌঁছালে গাছ বোঝাই একটি নাসিমনের সাথে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে মানস গাইন নিহত।পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION