রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মোমের আলোয় প্রয়াত স্বজনদের স্মরণ, গোপালগঞ্জে অনুষ্ঠিত হলো শ্মশান দীপালী উৎসব দৃষ্টিপ্রতিবন্ধীদের এশিয়া কাপ ঘিরে সাজছে আনভীর ক্রিকেট স্টেডিয়াম গোবিপ্রবির বিভাগীয় সভাপতি-ডিন পদে বিএনপিপন্থী শিক্ষকদের দায়িত্বে রাখতে চান এমপি বাবর গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত মুকসুদপুরে ৭৮৫ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পবিত্র কোরআন ও হাদিসে বর্ণিত আল্লাহর সুন্দর নামসমূহ তিন মাসের প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন পেলেন লালমনিরহাটের ১০০ নারী আইসিসিবির সুপার সেল কার বাজারে জমজমাট গাড়ি কেনাবেচা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে জিয়া পরিবারের তিন প্রজন্মের নেতৃত্ব সরকারি দপ্তরের বাড়তি খরচেই শ্রমিকদের মজুরি বাড়াতে পারছেন না মালিকরা: মাসুদ

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গোপালগঞ্জে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩, ৯.২১ এএম
  • ৩৯০ Time View
132

কালের খবরঃ

গোপালগঞ্জে ছেলে সাথে চোখে টর্চের আলো ফেলাকে কেন্দ্র করে তুচ্ছ ঘটনায়  বাবা রনজিৎ রায় (৮৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় গুরুতর আহত হয় তার ছেলে ঝন্টু রায়। বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাত সাড়ে ১০টায় গোপালগঞ্জ সদর উপজেলার মানিকহার গ্রামে এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার মানিকহার মন্দিরের সামনে চোখে টর্চ লাইট মারাকে কেন্দ্র করে রনজিৎ রায় ও তার ছোট ছেলে ঝন্টুরায়কে কুপিয়ে ও পিটিয়ে আহত করে ওই এলাকার মিল্টন খা, শীপন খা সহ তার লোকজন। পরে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আনলে রনজিৎ রায় কে মৃত ঘোষনা করে কর্তব্যরত চিকিৎসক। গুরুতর আহত ঝন্টু রায়কে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহত এবং আহতদের দেখতে জেনারেল হাসপাতালে ছুটে যান অতিরিক্ত পুলিশসুপার (সদর সার্কেল) মোঃ খাইরুল ইসলাম সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।দোষীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান  তিনি। তবে এব্যাপারে এখন মামলা হয়নি। মামলার প্রস্তৃতি চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION