শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী দুদকের মামলায় কোটালীপাড়া থেকে বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার দাম্পত্য কলহের কারণে গোবিপ্রবির বাংলা বিভাগের শিক্ষার্থীর আত্মহত্যা বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে গোপালগঞ্জে দরিদ্র ৭৮ পরিবার পেল ভ্যানগাড়ী ও সেলাইমেশিন। গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুই শিশুসহ তিনজন নিহত গোপালগঞ্জে সাংবাদিকদের সম্মানে ইফতারের আয়োজন করেন গোপালগঞ্জ-২ আসনের এমপি

গোপালগঞ্জের হরিদাসপুরে নসিমন থেকে ছিটকে পড়ে ব্যবসায়ী নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩, ৪.৫৯ পিএম
  • ৪৯৭ Time View
110

কালের খবরঃ

গ্রাম থেকে পাট কিনে নসিমনে করে বিক্রি করতে যাওয়ার সময় বাসের চাকায় পৃষ্ঠ হয়ে হাবিবুর রহমান ফকির ( ২৭)  নামে এক পাট ব্যাবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নসিমন চালক আলম মুন্সি ( ৩৫)। নিহত হাবিবুর কাশিয়ানী উপজেলার নিজামকান্দি ইউনিয়নের ফলসি গ্রামের ওমর আলি ফকিরের ছেলে।মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকেল তিনটার দিকে  ঢাকা খুলনা মহাসড়কের  সদর উপজেলার হারিদাসপুর ব্রিজের উপর এ ঘটনা ঘটে।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাট ব্যবসায়ী হাবিবুর গোপালগঞ্জ সদরের বিভিন্ন স্থান থেকে পাট কিনে একটি নসিমনে করে একই উপজেলার বোয়ালিয়া বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে হরিদাসপুর ব্রিজ পার হওয়ার সময় ব্রিজের উপর নসিমনের এক্সেল ভেঙ্গে পাটের উপরে বসে থাকা ব্যবসায়ী হাবিবুর ব্রিজের সড়কে ছিটকে পড়ে।  এসময় পিছন থেকে ঢাকাগামী সুন্দবন পরিবহনের একটি বাস হাবিবুরকে চাপা দিয়ে চলে যায়। এতে দুইজনই মারাত্মক আহত হয়। আহতদেরকে সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরতঃ চিকিৎসক হাবিবুরকে মৃত ঘোষনা করেন। পরে পরিবারের আবেদনের ভিত্তিত্বে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION