বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই মাস থেকে গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হবে -এসএম জিলানী গোপালগঞ্জে কখন কোথায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত, আহত-১৫ গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত, সাংবাদিকসহ আহত-৪ গোপালগঞ্জে জাতীয় কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন কাশিয়ানীর মধুমতি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু শিক্ষার্থীকে রাজনীতি সচেতন হওয়ার পরামর্শ দিলেন – এমপি ডাঃ কে.এম বাবর ১৭ বছরে শিক্ষার মান ধ্বংস করা হয়েছে- এমপি এস এম জিলানী গোপালগঞ্জে ৬১২ কোটি টাকা ব্যয়ে সড়ক সম্প্রসারণ হলেও প্রভাবশালীদের দখলে তা ভেস্তে যেতে বসেছে কোটালীপাড়ায় জলাশয়ে দেশীয় মাছের পোনা অবমুক্ত

মুকসুদপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে হাতুড়িপেটা করে হত্যার অভিযোগ

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩, ৭.১২ পিএম
  • ৩৩৮ Time View
67

মুকসুদপুর প্রতি‌নি‌ধিঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে সা‌লি‌শের কথা ব‌লে ডে‌কে নি‌য়ে ইসমাইল হাওলাদার (২৩) নামে এক যুবককে  হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা ফিরোজা বেগম ও তার লোকজনের বিরুদ্ধে এমন অ‌ভি‌যোগ ক‌রে‌ছেন নিহ‌তের স্বজনরা। মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের চকামবাড়ি নয়াকান্দি ১২ নং আশ্রয়ন প্রকল্পের ঘরের মধ্যে এ ঘটনা ঘটে। পুলিশ শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ওই ঘর থেকে ইসমাইলের রক্তাক্ত লাশ উদ্ধার করে গোপালগঞ্জ মর্গে প্রেরণ করেছে । পুলিশ ও স্থানীয়রা জানায়, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের চকামবাড়ি নয়াকান্দি গ্রামের বাসিন্দা শহিদুল হাওলাদারের ছেলে ইসমাইল হাওলাদার (২৩)  পার্শ্ববর্তী আশ্রয়ন প্রকল্পের ১২নং ঘরে বসবাসকারী পাতা‌নো খালা ফিরোজা বেগমের ঘরে সব সময় যাতায়াত করতো। এ সুবাদে খালা ফিরোজা বেগম ইসমাইলকে বিয়েও করায়। বিয়ের কয়েক মাস না যেতেই ইসমাইলের স্ত্রীর সাথে বনিবনা না হওয়ায় গত শুক্রবার সন্ধ্যায় খালা ফিরোজা বেগম ইসমাইলকে বাড়ি থেকে সালিশির কথা বলে ডেকে আনে। পরে তার লাশ উদ্ধার হয়।

নিহতের মা চায়না বেগম জানায়, গত শুক্রবার সন্ধ্যায় আমার একমাত্র ছেলেকে সালিশির কথা বলে ডেকে নেয় ফিরোজা বেগম । পরবর্তী সময় আমার ছেলে রাতে ঘরে ফিরে না আসলে শনিবার সকালে পাতানো খালা ফিরোজা বেগমের বাড়িতে গিয়ে আমার ছেলের রক্তাক্ত মরদেহ দেখতে পাই । ওরা আমার ছেলেকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে । আমি এর সঠিক বিচার চাই । মুকসুদপুর থানার ওসি মোঃ আশরাফুল আলম জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে ওই ঘর থেকে ইসমাইলের রক্তাক্ত লাশ উদ্ধার করি। পরে লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। এই ঘটনায় এখোনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। যাদের ঘরে লাশ পাওয়া গেছে তারা পলাতক রয়েছে। হত্যার রহস্য উদঘাটন করতে তদন্ত চলছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION