শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবির মেডিকেল সেন্টারে নতুন চিকিৎসা সরঞ্জাম, বিভাগীয় দপ্তরে কম্পিউটার ও প্রজেক্টর বিতরণ গোবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালন টুঙ্গিপাড়ায় বসতঘরে আগুন দেওয়ার দুই দিন পর স্বামীকে তালাক দিলেন স্ত্রী ১৬ জুলাইকে ঘিরে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ গোপালগঞ্জে বিএনপি নেতাদের মারধর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ: ৪০৬ জনের নামে মামলা, গ্রেপ্তার ১৮ গোবিপ্রবিতে হাই-টেক পার্ক নির্মাণকাজ পুনরায় শুরু হচ্ছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ গোবিপ্রবিতে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার উদ্বোধন গোপালগঞ্জেও পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল ১৬ জুলাইকে ঘিরে গোপালগঞ্জে বিজিবি মোতায়েন, নিরাপত্তা জোরদার

পিকআপের সাথে ধাক্কা প্রাণ গেল হেলপারের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩, ৫.৩৮ পিএম
  • ৩৫৫ Time View
83

কালের খবরঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে পিকআপের ধাক্কায় পিকআপের হেল্পার ইলিয়াস শেখ  (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে পিকআপের চালক ও এক শ্রমিক। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ভোরে ঢাকা -খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার রাতইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইলিয়াস শেখ খুলনা লবন চোরা এলাকার সাচিবুনিয়া গ্রামের আবুল কাশেম শেখের ছেলে।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মোঃ খান মোঃ শরিফুল ইসলাম জানান,  মহাসড়কের কাশিয়ানী রাতইল ইটভাটা এলাকায় পূর্বে থেকেই একটি ট্রাক দাঁড়িয়েছিল। ভোর সাড়ে ৫টার দিকে খুলনাগামী পিকআপটি ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিক-আপের হেল্পার ইলিয়াস নিহত হন। আহত হন পিকআপের চালক হেমায়েত (৪০) ও এক শ্রমিক রবিউল (৪৫)। আহতদের উদ্ধার করে কাশিয়নী হাসপাতালে ভর্তি করা হয়। পরে দু’জনের শারীরিক অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION