শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবির মেডিকেল সেন্টারে নতুন চিকিৎসা সরঞ্জাম, বিভাগীয় দপ্তরে কম্পিউটার ও প্রজেক্টর বিতরণ গোবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালন টুঙ্গিপাড়ায় বসতঘরে আগুন দেওয়ার দুই দিন পর স্বামীকে তালাক দিলেন স্ত্রী ১৬ জুলাইকে ঘিরে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ গোপালগঞ্জে বিএনপি নেতাদের মারধর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ: ৪০৬ জনের নামে মামলা, গ্রেপ্তার ১৮ গোবিপ্রবিতে হাই-টেক পার্ক নির্মাণকাজ পুনরায় শুরু হচ্ছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ গোবিপ্রবিতে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার উদ্বোধন গোপালগঞ্জেও পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল ১৬ জুলাইকে ঘিরে গোপালগঞ্জে বিজিবি মোতায়েন, নিরাপত্তা জোরদার

সকালে হাটতে বেরিয়ে মাইক্রো চাপায় প্রাণ গেল মুদী ব্যবসায়ীর

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩, ১.১৬ পিএম
  • ৪০৫ Time View
96

মুকসুদপুর প্রতিনিধিঃ

ডায়াবেটিস রোগের কারনে ভোরে হাঁটতে গিয়ে মাইক্রোবাসের চাপায় প্রাণ গেল বিদ্যুত কুমার ভৌমিক নামে এক মুদী ব্যবসায়ীর।

সোমবার (১১ সেপ্টেম্বর) ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার দাসেরহাট শিব মন্দিরের কাছে এ ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী বিদ্যুত কুমার ভৌমিক মুকসুদপুর উপজেলার দাসেরহাট গ্রামের মৃত বীরেন ভৌমিকের ছেলে।

নিহতের মা মীরা ভৌমিক বলেন দু’দিন আগে বিদ্যুত কুমার ভৌমিককের(৪৬) স্ত্রী ইতি ভৌমিক জন্ম দিয়েছেন একটি ছেলে সন্তান। এ খবরে বাড়ী জুড়ে চলছিল আনন্দ। এখনো হাসপাতাল থেকে শিশু পুত্রকে নিয়ে বাড়ী ফেরা হয়নি স্ত্রীর।  কিছু বোঝার আগেই নবজাতক শিশুকে তার বাবার আদর থেকে বঞ্চিত হতে হলো।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মুহাম্মদ আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ব্যবসায়ী বিদ্যুত কুমার ভৌমিক ডায়াবেটিস রোগে আক্রান্ত। সোমবার ভোরে তিনি হাঁটতে বের হন। ঢাকা-খুলনা মহাসড়কের পাশ দিয়ে হাঁটার সময় ঢাকা থেকে খুলনাগামী একটি মাইক্রোবাস বিদ্যুত ভৌমিককে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION