বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই মাস থেকে গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হবে -এসএম জিলানী গোপালগঞ্জে কখন কোথায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত, আহত-১৫ গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত, সাংবাদিকসহ আহত-৪ গোপালগঞ্জে জাতীয় কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন কাশিয়ানীর মধুমতি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু শিক্ষার্থীকে রাজনীতি সচেতন হওয়ার পরামর্শ দিলেন – এমপি ডাঃ কে.এম বাবর ১৭ বছরে শিক্ষার মান ধ্বংস করা হয়েছে- এমপি এস এম জিলানী গোপালগঞ্জে ৬১২ কোটি টাকা ব্যয়ে সড়ক সম্প্রসারণ হলেও প্রভাবশালীদের দখলে তা ভেস্তে যেতে বসেছে কোটালীপাড়ায় জলাশয়ে দেশীয় মাছের পোনা অবমুক্ত

ন্যাশনাল সার্ভিস প্রকল্প স্থায়ীকরণের দাবীতে গোপালগঞ্জে মানববন্ধন-বিক্ষোভ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩, ১২.৫৭ পিএম
  • ৩৫৫ Time View
89

কালের খবরঃ
ন্যাশনাল সার্ভিস প্রকল্প স্থায়ীকরণের দাবীতে গোপালগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পালিত হয়েছে। বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস পরিষদ এসব কর্মসুচী  পালন করে।বৃহস্পতিবার ( ৭ সেপ্টেম্বর)  সকাল ১১টায় স্থানীয় প্রেসক্লাবের সামনে ন্যাশনাল সার্ভিসের কর্মীরা এ দাবীতে ব্যানার ও প্লাকার্ড নিয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচী পালন করে। পরে সেখান  থেকে ন্যাশনাল সার্ভিসের কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে বিক্ষোভ  সমাবেশ করে।

সমাবেশে বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি আতিকুর রহমান (রাজা), যুগ্ম-সাধারন সম্পাদক মো. দুলাল মোল্যা, গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মিহির কান্তি গোলদার, সাধারন সম্পাদক মো. রাইসুল ইসলাম, ন্যাশনাল সাভিস কর্মী রবিউল ইসলাম, সৈয়দা পলি আক্তার প্রমুখ বক্তব্য রাখেন।পরে জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। এসব কর্মসূচিতে দেশের ৩৭টি জেলার ১২৮টি উপজেলার ন্যাশনাল সার্ভিসের কর্মীরা অংশ গ্রহন করেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION