বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই মাস থেকে গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হবে -এসএম জিলানী গোপালগঞ্জে কখন কোথায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত, আহত-১৫ গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত, সাংবাদিকসহ আহত-৪ গোপালগঞ্জে জাতীয় কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন কাশিয়ানীর মধুমতি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু শিক্ষার্থীকে রাজনীতি সচেতন হওয়ার পরামর্শ দিলেন – এমপি ডাঃ কে.এম বাবর ১৭ বছরে শিক্ষার মান ধ্বংস করা হয়েছে- এমপি এস এম জিলানী গোপালগঞ্জে ৬১২ কোটি টাকা ব্যয়ে সড়ক সম্প্রসারণ হলেও প্রভাবশালীদের দখলে তা ভেস্তে যেতে বসেছে কোটালীপাড়ায় জলাশয়ে দেশীয় মাছের পোনা অবমুক্ত

গোপালগঞ্জে পৃথক হামলায় দুই মহিলাসহ আহত আট

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩, ৮.৪৬ পিএম
  • ৩২০ Time View
62

কালের খবরঃ

গোপালগঞ্জ পৃথক দু’টি হামলায় দুই মহিলাসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচ জনকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।শুক্রবার (০১ সেপ্টেম্বর) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার সাহাপুর ইউনিয়নের পুইশুর ও পাটকেলবাড়ি গ্রামের বিশ্বাস বাড়িতে এ ঘটনা ঘটে।এঘটনায় বর্না বসু(৩৪), ব্রজেন মন্ডল (৫০), ফুলমালা (৪৮),অতুল পাইক ( ৪০) ও মিঠুন মন্ডলকে (১৮) গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা জানায়, বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাতে পুইশুর গ্রামের জমি বিক্রি করার জন্য প্রতিবেশী কয়েকজন লোকের সাথে কথা বলছিলেন খোকন মন্ডল। ওই সময় অন্ধকারে রাম মন্ডল গোপনে কথা শুনলে খোকন মন্ডলের সাথে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এসময় প্রতিবেশি ব্রজেন মন্ডল গিয়ে মিমাংসা করার চেষ্টা করে। এতে রাম মন্ডল ক্ষিপ্ত হয়ে সেখান থেকে চলে যায়।

পরে এর জের ধরে শ্রক্রবার সকালে রাম মন্ডল তার ছেলে নয়ন মন্ডল ও রতন মন্ডল, ভাই নির্মল মন্ডল ও তার ছেলে শুভ মন্ডল, প্রতিবেশি পল্টু মন্ডল, হরিচাদ মন্ডল ও সুমন মন্ডলকে সাথে নিয়ে ব্রজেন মন্ডলের বাড়িতে গিয়ে হামলা করে। এতে ব্রজেন মন্ডল ও তাঁর স্ত্রী ফুল মালাসহ সাতজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে অভিযুক্ত রাম মন্ডলের সাথে যোগাযোগ করা সম্ভব না হলেও ছেলে রতন মন্ডল বলেন,  বৃহস্পতিবার রাতে খোকন মন্ডলসহ কয়েকজন কথা বলছিলো। ওই সময় আমার বাবা তাদের সেখানে উকি দেওয়ার অপরাধের তাকে ধাক্কা মারে সেজন্য এ ঘটনা হয়েছে। তারপরও আমি ব্রজেন মন্ডলকে হাসপাতালে গিয়ে দেখে এসেছি।অপরদিকে, পাটকেলবাড়ি গ্রামের বিশ্বাস বাড়িতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নারায়ন বিশ্বাসের স্ত্রী বর্না বসু সাথে প্রতিবেশি টুটুল বিশ্বাসের স্ত্রীর সাথে বাগবিতন্ডা হয়।এর জের ধরে প্রতিপক্ষ টুটুল বিশ্বাস, তার স্ত্রী, ছেলে ও ছেলের বউ পিটিয়ে বর্না বসুকে মারাত্মক আহত করে। এর একপর্যায়ে জ্ঞান হারালে স্বজনরা তাকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।হাসপতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফারুক আহমেদ

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION