বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই মাস থেকে গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হবে -এসএম জিলানী গোপালগঞ্জে কখন কোথায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত, আহত-১৫ গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত, সাংবাদিকসহ আহত-৪ গোপালগঞ্জে জাতীয় কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন কাশিয়ানীর মধুমতি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু শিক্ষার্থীকে রাজনীতি সচেতন হওয়ার পরামর্শ দিলেন – এমপি ডাঃ কে.এম বাবর ১৭ বছরে শিক্ষার মান ধ্বংস করা হয়েছে- এমপি এস এম জিলানী গোপালগঞ্জে ৬১২ কোটি টাকা ব্যয়ে সড়ক সম্প্রসারণ হলেও প্রভাবশালীদের দখলে তা ভেস্তে যেতে বসেছে কোটালীপাড়ায় জলাশয়ে দেশীয় মাছের পোনা অবমুক্ত

কোটালীপাড়ায় জমি সংক্রান্ত বিরোধে পথ! বন্ধ ভোগান্তীতে অর্ধশত পরিবার

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩, ৩.০২ পিএম
  • ৩২৩ Time View
68

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালঞ্জের কোটালীপাড়ায় বাঁশের বেড়া দিয়ে অর্ধশত পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ করে দিয়েছে এলাকার এক প্রভাশালী ব্যক্তি। এই বাঁশের বেড়া দেওয়ার কারণে একটি মুক্তিযোদ্ধা পরিবারসহ প্রায় অর্ধশত পরিবারের লোকজন এখন ঘর বন্দি হয়ে পড়েছে। পরিবারগুলোর পক্ষ থেকে এই বন্দি দশা থেকে মুক্তি পাওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের নারিকেল বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

জানাগেছে, গত ৫বছর আগে রাধাগঞ্জ-পিড়ারবাড়ি সড়কের ২নং ব্রিজের পূর্ব পাশ থেকে বীর মুক্তিযোদ্ধা ডা. অনিল দত্তের বাড়ি পর্যন্ত রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মাটি দ্বারা একটি রাস্তা নির্মাণ করা হয়। পরবর্তীতে এই রাস্তাটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে এইচবিবি (ইটের রাস্তা) করা হয়েছে।

এই রাস্তা দিয়ে নারিকেল বাড়ি গ্রামের দত্তবাড়ি, মহুরী বাড়ি, হালদার বাড়ির প্রায় অর্ধশত পরিবারের লোকজন যাতায়েত করতো।

ঘটনার দিন সকালে নারিকেল বাড়ি গ্রামের মৃত সুনীল ঘরজার ছেলে এলাকার প্রভাবশালী ব্যক্তি মোশী বাবুল ঘরজা লোকজন নিয়ে বাঁশের বেড়া দিয়ে অর্ধশত পরিবারের যাতায়াতের এই রাস্তাটি বন্ধ করে দেয়।

রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অমৃত হালদার বলেন, এই রাস্তাটি ৫বছর আগে আমি চেয়ারম্যান থাকা অবস্থায় প্রথমে পরিষদের পক্ষ থেকে মাটি দ্বারা নির্মাণ করে দিয়ে ছিলাম। পরবর্তীতে এলজিইডি থেকে এই মাটির রাস্তাটি ইট দিয়ে নির্মাণ করা হয়। এই রাস্তার যখন কাজ চলে তখন মোশী বাবুল ঘরজা কোন প্রকার বাঁধা প্রদান করেনি। এখন তিনি রাস্তাটির কিছু অংশের জায়গা নিজের দাবি করে রাস্তায় বাঁশের বেড়া দিয়েছে। তার এই কাজটি কোন ভাবেই ঠিক হয়নি।

নারিকেল বাড়ি গ্রামের ধীরেন্দ্রনাথ দত্ত বলেন, সরকারি জায়গার উপর দিয়ে এই রাস্তাটি নির্মাণ করা হয়েছে। রাস্তাটি দিয়ে আমরা এলাকার অর্ধশত পরিবারের লোকজন যাতায়াত করি। রাস্তাটিতে বেড়া দেওয়ার কারণে আমরা এখন ঘর বন্দি হয়ে পড়েছি। আমরা এই বন্দি দশা থেকে মুক্তির জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

একই গ্রামের বীর মুক্তিযোদ্ধা ডা. অনিল দত্ত আক্ষেপ করে বলেন, জীবন বাজি রেখে যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছি। স্বাধীনতার পরে ৪০ বছর চিকিৎসা পেশায় থেকে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখে ছিলাম। বরিশালের সিভিল সার্জন ও স্বাস্থ্য অধিদপ্তর খুলনা বিভাগের পরিচালকসহ গুরুত্বপূর্ণ পদে চাকুরী করেছি। অনেক মানুষের উপকার করেছি। এলাকার উন্নয়নে কাজ করেছি। আজ স্বাধীনতার ৫২ বছর পরে আমার বাড়ি যাওয়ার রাস্তাটি বন্ধ করে  দেওয়া হয়েছে। আমি এর সঠিক সমাধান চাই।

এ বিষয়ে মোশী বাবুল ঘরজার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, যেখান থেকে রাস্তাটি শুরু হয়েছে সেই জায়গাটি আমার। আমি আমার জায়গায় বাঁশের বেড়া দিয়েছি। এর জন্য যদি কারো ভোগান্তির শিকার হতে হয় তাহলে আমার কিছু করার নেই।

উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ বলেন, সরকারি অর্থায়ণে নির্মিত রাস্তায় বেড়া দিয়ে মানুষের যাতায়াতের পথ বন্ধ করা গুরুতর অপরাধ। বিষয়টি যদি সঠিক হয়ে থাকে তাহলে মোশী বাবুল ঘরজার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION