শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবির মেডিকেল সেন্টারে নতুন চিকিৎসা সরঞ্জাম, বিভাগীয় দপ্তরে কম্পিউটার ও প্রজেক্টর বিতরণ গোবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালন টুঙ্গিপাড়ায় বসতঘরে আগুন দেওয়ার দুই দিন পর স্বামীকে তালাক দিলেন স্ত্রী ১৬ জুলাইকে ঘিরে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ গোপালগঞ্জে বিএনপি নেতাদের মারধর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ: ৪০৬ জনের নামে মামলা, গ্রেপ্তার ১৮ গোবিপ্রবিতে হাই-টেক পার্ক নির্মাণকাজ পুনরায় শুরু হচ্ছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ গোবিপ্রবিতে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার উদ্বোধন গোপালগঞ্জেও পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল ১৬ জুলাইকে ঘিরে গোপালগঞ্জে বিজিবি মোতায়েন, নিরাপত্তা জোরদার

শেখ কামালের জন্মদিনে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচী

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ আগস্ট, ২০২৩, ৫.৩৩ পিএম
  • ৪১৯ Time View
121

কালের খবরঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে দিবসটি পালন করা হয়।

শনিবার (০৫ আগষ্ট) সকাল ৯টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আওয়ামী লীগ আয়োজিত কর্মসূচীতে ছিল শেখ  কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, দোয়া মাহফিল ও গাছের চারা বিতরণ।

দিবসটি পালন উপলক্ষে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হক, উপজেলা যুবলীগের সভাপতি জাহেদ মাহমুদ বাপ্পি, সহ অন্যন্যরা। এতে জেলা আওয়ামী লীগ সহযোগী ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

পরে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল। দোয়া পরিচালনা করেন কোর্ট মসজিদের ইমাম মোঃ হাফিজুর রহমান। বঙ্গবন্ধু, শেখ কামাল ও তারঁ পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেতার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এসময় জেলা মোঃ নজরুল ইসলাম, রাজি উদ্দিন খান, লতিফা জামাল চৌধুরীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION