মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

মুকসুদপুরে ‘প্রতিরোধ নয়, দমনই দুর্নীতি নির্মূলের কার্যকর উপায়’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ আগস্ট, ২০২৩, ৫.৩৯ পিএম
  • ৩৬১ Time View
4

মুকসুদপুর প্রতিনিধিঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ আগষ্ট) সকালে দুর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সরকারি এস জে উচ্চ বিদ্যালয় হুলরুমে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ‘প্রতিরোধ নয়, দমনই দুর্নীতি নির্মূলের কার্যকর উপায়’ এই বিষয়ের উপর বিতর্ক প্রতিযোগিতার পক্ষে সরকারি এসজে উচ্চ বিদল্যায় এবং বিপেক্ষ পাইলট বালক উচ্চ বিদ্যালয় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় সরকারি এসজে উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়েছে। সেরা বক্তা নির্বাচিত হয়েছে সরকারি এসজে উচ্চ বিদ্যালয়ের প্রাচুর্যা দাস।

বির্তক প্রতিযোগিতার মডারেটরের দায়িত্ব পালন করেন এসএম জাহিদ রহমান। বিচারকের দায়িত্ব পালন করেন সরকারি মুকসুদপুর কলেজের প্রভাষক ড. কবির আহমেদ, উপজেলা যুব উন্নয়ন অফিসার সাইদুর রহমান, মুকসুদপুর সংবাদ পত্রিকার নির্বাহী সম্পাদক আমিরুজ্জামান ফারুক। সময় নিয়ন্ত্রনের দায়িত্ব পালন করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সরদার মজিবুর রহমান।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার এস এম ইমাম রাজী টুলু। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নজরুল ইসলাম পান্নুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারি পরিচালক সোহরাব হোসেন সোহেল, সহকারি কমিশনার ভূমি অমিত কুমার সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদাৎ আলী মোল্যা, সরকারি এস জে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনিল কুমার মন্ডল, উপজেলা যুব উন্নয়ন অফিসার সাইদুর রহমান, মুকসুদপুর থানার সেকেন্ড অফিসার এস কে আজিজ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হায়দার হোসেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION