মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
জাতিসংঘে তারেকের প্রথম ভাষণ ঘিরে জিয়া পরিবারের ঐতিহাসিক ধারাবাহিকতা মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, নিহত ১ নকশা অনুমোদনে ওয়ানস্টপ সার্ভিস, প্রকল্পে অনিয়মে ব্যবস্থা কোটালীপাড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ গোপালগঞ্জে গাঁজাসহ দুই চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কাশিয়ানীতে অগ্নিকাণ্ডে তিন ঘর পুড়ে ছাই, ৫ ছাগলের মৃত্যু কাশিয়ানী রেলস্টেশন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার অচিরেই বিদ্যুৎ সমস্যার সমাধান হবে- এস এম জিলানী টেস্ট টিউবওয়েল সফল হওয়ার আগেই পাইপলাইন স্থাপন, গোপালগঞ্জে পানি সরবরাহ প্রকল্প নিয়ে প্রশ্ন সহযোগিতা বাড়িয়ে নির্ভরতা কমানো, দেশের সামনে বড় কূটনৈতিক চ্যালেঞ্জ

বশেমুরবিপ্রবিতে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩, ১.২১ পিএম
  • ৪৮৬ Time View
268

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বুধবার (১৬ আগস্ট) বেলা ১১টায় একাডেমিক ভবনের ৫০১নং কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির প্রচার সম্পাদক ড. আরিফুজ্জামান রাজীব, প্রক্টর ড. মোঃ কামরুজ্জামান, মানবিকী অনুষদের ডিন হাবিবুর রহমান, আইন অনুষদের ডিন ড. মোঃ রাজিউর রহমান প্রমুখ।সভা সঞ্চালনা করেন বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক ইমদাদুল হক শরীফ।

আলোচনা সভায় বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জীবন ও আদর্শের বিভিন্ন দিক নিয়ে বিশ্লেষনধর্মী বক্তব্য তুলে ধরেন।

সভার সভাপতি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব বলেন, বঙ্গবন্ধু ছিলেন নিপীড়িত জনগণের কন্ঠস্বর। বঙ্গবন্ধু শুধু দেশকে স্বাধীন করে দিয়ে যাননি তিনি আমাদের দিয়ে গেছেন তাঁর দর্শন। তিনি জাতির পিতার আদর্শ ও দর্শন নিয়ে মৌলিক গবেষণার জন্য শিক্ষকদের প্রতি আহবান জানান। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION