শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী দুদকের মামলায় কোটালীপাড়া থেকে বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার দাম্পত্য কলহের কারণে গোবিপ্রবির বাংলা বিভাগের শিক্ষার্থীর আত্মহত্যা বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে গোপালগঞ্জে দরিদ্র ৭৮ পরিবার পেল ভ্যানগাড়ী ও সেলাইমেশিন। গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুই শিশুসহ তিনজন নিহত গোপালগঞ্জে সাংবাদিকদের সম্মানে ইফতারের আয়োজন করেন গোপালগঞ্জ-২ আসনের এমপি

বঙ্গবন্ধুর দৃষ্টি ও ধারণা দুই দেশের বন্ধুত্ব সুদৃঢ় করছে-ভারতীয় হাইকমিশনার

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ আগস্ট, ২০২৩, ৫.৩৮ পিএম
  • ৪৫০ Time View
44

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

বঙ্গবন্ধুর দৃষ্টি ও ধারণা দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করছে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রনয় ভার্মা।

বুধবার(০৯ আগষ্ট) বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে পরিদর্শন বইতে এমন মন্তব্য লেখেন তিনি।

প্রনয় ভার্মা লিখেছেন, বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম মৃত্যুবার্ষিকীতে আমার হৃদয়ের অন্তস্থল থেকে শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়ায় এসেছি। বঙ্গবন্ধুর দৃষ্টি ও ধারণা ভারত বাংলাদেশের মধ্যে বন্ধুত্বের বন্ধনকে আরো সুদৃঢ় করতে পারে।

এরআগে তিনি টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে তিনি বঙ্গবন্ধু,৭৫ এর ১৫ আগস্টের শহীদ সহ মহান মুক্তিযুদ্ধে আত্মউৎসর্গকারী  শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করেন ।

এসময় গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আজহারুল ইসলাম, টুঙ্গিপাড়া সহকারী কমিশনার (ভূমি) মীর কামরুজ্জামান কবির, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান প্রমূখ উপস্থিত ছিলেন।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION