বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় কৃষকদের থেকে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় উদ্বোধন করা হয়েছে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা। গোপালগঞ্জে দেড় মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূর গোপালগঞ্জে বিভিন্ন আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদার করাতে গোপালগঞ্জে গণমাধ্যমের সাথে প্রেস ব্রিফিং টুঙ্গিপাড়ায় বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি জিলানী গোবিপ্রবিতে বিভিন্ন বিভাগে আধুনিক শিক্ষা সরঞ্জাম সংযোজন গোপালগঞ্জে শিশু ধর্ষনকারীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান গোপালগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৩ কাশিয়ানীতে মোটরসাইকেল ধাক্কায় অজ্ঞাতনামা পথচারী নিহত

টুঙ্গিপাড়ায় ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩, ৭.২৮ পিএম
  • ৬০১ Time View
72

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের ভৈরব নগর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফারুক আলম।

গ্রেপ্তারকৃতরা হল, টুঙ্গিপাড়া উপজেলার ভৈরবনগর গ্রামের মৃত খগেন বালার ছেলে রমেশ চন্দ্র বালা (৪৮), একই গ্রামের প্রহলাদ ঢালীর ছেলে সাগর ঢালী (২৫) ও কোটালীপাড়া উপজেলার চর গোপালপুর গ্রামের মৃত হান্নান শিকদারের ছেলে ইয়াদুল শিকদার (৩০)।

এ তথ্য নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফারুক আলম বলেন, দীর্ঘদিন ধরে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা ডুমুরিয়া ইউনিয়নের ভৈরবনগর এলাকায় মাদক ব্যবসা করে আসছিল।মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ঐ গ্রামে অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়। পরে তাদের টুঙ্গিপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।মামলা শেষে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION