শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবির মেডিকেল সেন্টারে নতুন চিকিৎসা সরঞ্জাম, বিভাগীয় দপ্তরে কম্পিউটার ও প্রজেক্টর বিতরণ গোবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালন টুঙ্গিপাড়ায় বসতঘরে আগুন দেওয়ার দুই দিন পর স্বামীকে তালাক দিলেন স্ত্রী ১৬ জুলাইকে ঘিরে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ গোপালগঞ্জে বিএনপি নেতাদের মারধর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ: ৪০৬ জনের নামে মামলা, গ্রেপ্তার ১৮ গোবিপ্রবিতে হাই-টেক পার্ক নির্মাণকাজ পুনরায় শুরু হচ্ছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ গোবিপ্রবিতে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার উদ্বোধন গোপালগঞ্জেও পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল ১৬ জুলাইকে ঘিরে গোপালগঞ্জে বিজিবি মোতায়েন, নিরাপত্তা জোরদার

গোপালগঞ্জে জয় বাংলা রাষ্ট্রীয় শ্লোগানের রায়ের তাৎপর্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩, ১.৪০ পিএম
  • ৪০১ Time View
107

কালের খবরঃ

গোপালগঞ্জে জয় বাংলা রাষ্ট্রীয় শ্লোগান সুপ্রীম কোর্টের রায়ের তাৎপর্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ আগস্ট) গোপালগঞ্জ শহরের শেখ ফজলুল হক মণি স্মৃতি অডিটোরিয়মে  জয় বাংলা রাষ্ট্রীয় শ্লোগান পরিষদ কেন্দ্রীয় কমিটি এ সেমিনারের আয়জোন  করে।

সেমিনারে প্রধান  অতিথির বক্তব্য দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মিজামুল হক নাসিম।

সেমিনারের উদ্বোধন করেন জয় বাংলা রাষ্ট্রীয় শ্লোগান পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি  ও বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ড. বশির আহমেদ।

বিশেষ অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কিউ এম মাহবুব, ডেপুটি  অ্যটর্নি  জেনারেল অ্যাডভোকেট গিয়াস উদ্দিন।

গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা  অ্যাডভোকেট মুন্সি মো. আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ওহিদ আলম লস্কার, গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপরিচালক আজহারুল ইসলাম সহ আরো অনেকে।

সংগঠনের গোপালগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক এনায়েত হোসেন ও গোপালগঞ্জ পৌর কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট ফয়সল সিদ্দিকী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ।

পরে জয় বাংলা শেখ রাসেল মেধাবৃত্তি এবং গোপালগঞ্জের শ্রেষ্ঠ শিক্ষকদের মধ্যে সম্মাননা প্রদান করা হয়।

পরে দুপুরে সংগঠনের পক্ষ থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে ফুল দিয়ে  শ্রদ্ধা নিবেদন করা হয়।

নেতৃবৃন্দ পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের শহীদ এবং মুক্তিযুদ্ধে আত্ম উৎসর্গকারী ৩০ লাখ শহীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাতে অংশ নেন।

এরপর নেতৃবৃন্দ বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে রক্ষিত পরিদর্শন বইতে  মন্তব্য লিখে তারা স্বাক্ষর করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION