শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় দলীয় কাজে সম্পৃক্ত না থাকায় পদ হারালেন বিএনপি নেতা টুঙ্গিপাড়ায় প্রায় সাড়ে ৪ লাখ টাকার আড়াই হাজার মিটার চায়না দুয়ারি জাল উদ্ধার মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার,গ্রেপ্তার দুই কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধা নিহত গোপালগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ গোপালগঞ্জে ৬৫০ পিচ ইয়াবা ও বিদেশী মদ সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুকসুদপুরে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পিকআপ হেলপার নিহত, চালক আহত টুঙ্গিপাড়ায় পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের দাবিতে আঞ্চলিক মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের মুকসুদপুরে বিশ্বকাপের আগাম উন্মাদনা তুঙ্গে। মেসির ১৬ফুট ভাস্কার্য ও নেইমারের বৃহদাকৃতির প্রতিকৃতি। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মাদারীপুরে মানববন্ধন! নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপের দাবি

কাশিয়ানীতে র‌্যাবের হাতে ইয়াবাসহ এক মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩, ৫.২০ পিএম
  • ৩৫৮ Time View
78

কাশিয়ানী প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কাশিয়ানীর ভাটিয়াপাড়া এলাকা থেকে  ইয়াবা টেবলেটসহ এক মাদক ব্যাবসাীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-০৬ এর ভাটিয়াপাড়া ক্যাম্প।  শুক্রবার (১৮ আগস্ট) রাতে ঢাকা- খুলনা মহাসড়কের পাশে ভাটিয়াপাড়া র‌্যাব ক্যাম্পের একদল সদস্য অভিযান চালিয়ে শেখ শহিদুল ইসলাম আকাশ (৩৩) নামে এক মাদক ব্যাবসায়ীকে ৩ হাজার   ৩৫০ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তাকৃত মাদক ব্যাবসায়ীর বিরুদ্ধে কাশিয়ানী থানায় মামলা দায়েরের পর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ শনিবার (১৯ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠিয়েছে।

ভাটিয়াপাড়া র‌্যাব ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তীতে  জানানো হয়েছে, ভাটিয়াপাড়া  গোলচত্বর এলাকায় থেকে মাদক ব্যবসায়ী এবং একাধিক মামলার আসামি শেখ শহিদুল ইসলাম আকাশ (৩৩) কে ৩ হাজার ৩৫০ পিস ইয়াবা সহ গ্রেপ্তার করা হয়। শুক্রবার রাতে খুলনা র‌্যাব-৬ এর সদর কোম্পানি (ভাটিয়াপাড়া ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গোলচত্বর এলাকায় মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে কিছু লোক অবস্থান করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা ভাটিয়াপাড়া গোলচত্বরে উপস্থিত হলে আসামী পালানোর চেষ্টা করে। এসময় ঘেরাও দিয়ে মাদক ব্যাবসায়ী আকাশকে আটক করা হয়। এ সময় তার শরীর তল্লাশী করে ৩ হাজার ৩৫০ পিস ইয়াবা ও ০১ টি মোটর সাইকেল এবং ০১ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি নিজেকে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা  স্বীকার করেছে বলে বিজ্ঞপ্তীতে জানানো হয়েছে। সে দীর্ঘদিন যাবত এলাকায় মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করে আসছে বলেও র‌্যাব জানিয়েছে। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়েরের পর কাশিয়ানী থানায় হস্তার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION