বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই মাস থেকে গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হবে -এসএম জিলানী গোপালগঞ্জে কখন কোথায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত, আহত-১৫ গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত, সাংবাদিকসহ আহত-৪ গোপালগঞ্জে জাতীয় কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন কাশিয়ানীর মধুমতি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু শিক্ষার্থীকে রাজনীতি সচেতন হওয়ার পরামর্শ দিলেন – এমপি ডাঃ কে.এম বাবর ১৭ বছরে শিক্ষার মান ধ্বংস করা হয়েছে- এমপি এস এম জিলানী গোপালগঞ্জে ৬১২ কোটি টাকা ব্যয়ে সড়ক সম্প্রসারণ হলেও প্রভাবশালীদের দখলে তা ভেস্তে যেতে বসেছে কোটালীপাড়ায় জলাশয়ে দেশীয় মাছের পোনা অবমুক্ত

মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার বিরাধী আন্তর্জাতিক দিবস উদযাপিত

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ জুলাই, ২০২৩, ২.৩৭ পিএম
  • ৪৬০ Time View
81

কালের খবরঃ

‘মানুষই মুখ্য। মাদককে না বলুন,শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলুন’ এই প্রতিপাদ্যে গোপালগ‌ঞ্জে, আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরাধী আন্তর্জাতিক দিবস উদযাপিত হয়েছে।রবিবার (৩০ জুলাই) এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শহরে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে র‌্যালীটি জেলা প্রশাসকের কার্য়ালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমিনুল ইসলাম, গোপালগঞ্জ জেলা কারাগারের সুপার মোঃ আল মামুন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখার মোহাম্মদ উমায়ের, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. সাদ মোহাম্মদ জয়, জেলা ক্রীড়া অফিসার মোঃ মনিরুজ্জমান, মহিলা বিষয়ক অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ সাইফুল ইসলাম সহ আরো অনেকে বক্তব্য রাখেন।পরে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরাধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত রচনা এবং চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুর রহমান সহ অন্যান্যরা ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION