বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই মাস থেকে গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হবে -এসএম জিলানী গোপালগঞ্জে কখন কোথায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত, আহত-১৫ গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত, সাংবাদিকসহ আহত-৪ গোপালগঞ্জে জাতীয় কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন কাশিয়ানীর মধুমতি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু শিক্ষার্থীকে রাজনীতি সচেতন হওয়ার পরামর্শ দিলেন – এমপি ডাঃ কে.এম বাবর ১৭ বছরে শিক্ষার মান ধ্বংস করা হয়েছে- এমপি এস এম জিলানী গোপালগঞ্জে ৬১২ কোটি টাকা ব্যয়ে সড়ক সম্প্রসারণ হলেও প্রভাবশালীদের দখলে তা ভেস্তে যেতে বসেছে কোটালীপাড়ায় জলাশয়ে দেশীয় মাছের পোনা অবমুক্ত

কোটালীপাড়ায় মায়ের ঝুলন্ত লাশের পাশে পড়ে ছিল শিশু কন্যার লাশ

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ জুলাই, ২০২৩, ২.২১ পিএম
  • ৩৩৫ Time View
73

কোটালীপাড়া প্রতিনিধিঃ

টিনের ঘরের আড়ার সাথে ঝুলছিল সাথী বাড়ৈ (২৪) নামে এক গৃহবধুর লাশ। পাশেই মাটিতে পড়ে ছিল তারই ৬মাসের কন্যা শিশুর লাশ। নিজ সন্তানকে হত্যার পর মা আত্মহত্যা করেছে বলে ধারনা করছে এলাকাবাসী।

রবিবার (৩০জুলাই) গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি ইউনিয়নের রামনগর গ্রামে এ ঘটনা ঘটেছে।

গৃহবধু সাথী বাড়ৈ উপজেলার পিড়ারবাড়ি গ্রামের রসময় বাড়ৈর স্ত্রী ও রামনগর গ্রামের রনজিৎ বল্লভের মেয়ে।

জানাগেছে, ছয় বছর আগে সাথী বাড়ৈর সাথে পিড়ারবাড়ি গ্রামের দিনমজুর রসময় বাড়ৈর বিয়ে হয়। বিয়ের দুই বছর পর সাথী বাড়ৈ একটি কন্যা সন্তানের জন্ম দেয়। এর কিছু দিন পর সাথী বাড়ৈ মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়ে। এরপর সে রামনগরে তার বাবার বাড়িতে চলে আসে। গত ছয় মাস আগে সাথী বাড়ৈ বাবার বাড়িতে বসে দ্বিতীয় কন্যা সন্তানের জন্ম দেয়।

ঘটনারদিন দুপুরে বাবার বাড়ির অন্যন্যা সদস্যরা পাশ^বর্তী রামনগর বিলে পাট তুলতে যায়। তারা বাড়ি ফিরে এসে ঘরের আড়ার সাথে দড়ি দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় সাথী বাড়ৈকে দেখতে পায়। পাশেই পড়ে ছিল অনুশকা বাড়ৈ নামে সাথী বাড়ৈর ৬মাসের কন্যা শিশুর লাশ।

প্রতিবেশী মনিময় বল্লভ ও জানকি হালদার বলেন, সাথী বাড়ৈ মানসিক ভাবে অসুস্থ ছিল। সে প্রায়ই এলোমেল ভাবে চলাফেরা করতো। আমাদের ধারনা সাথী বাড়ৈ তার শিশু কন্যাকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছে।

ভাঙ্গারহাট নৌ তদন্ত কেন্দ্রের এসআই শহিদুল ইসলাম বলেন,  এ ঘটনায় আলাদা আলাদা ভাবে দুটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পরে পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION