রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি তেলের বাজারে বিপিসির একচেটিয়া নিয়ন্ত্রণ কমছে আ.লীগের নেতারা বিদেশে এসি রুমে ঘুমিয়ে দেশের নেতাকর্মীদের উস্কানি দিচ্ছেন- এমপি এসএম জিলানী গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৩, আহত ৩০ সরকার পতনের ‘ডিসেম্বর’ কি গণতন্ত্রের নতুন সমীকরণ? গোপালগঞ্জের মুকসুদপুরে বাস খাঁদে নিহত ৩, আহত ৩০ বস্তির ঘর থেকে মাদকের সাম্রাজ্য, কোটিপতি কয়েক নারী জ্বালানি নিরাপত্তায় অবকাঠামো বাড়ছে, কমছে না আমদানির ঝুঁকি পড়াশোনার পাশাপাশি আয়, নতুন স্বপ্ন চামমুম-লাইজুদের গাড়ি কেনাবেচার পাশাপাশি মিলবে ফাইন্যান্সিং সুবিধা

কাশিয়ানীর চাঞ্চল্যকর ব্যবসায়ী ছিরু হত্যার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ জুলাই, ২০২৩, ৫.৩২ পিএম
  • ৪৫৭ Time View
122

কাশিয়ানী প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার চাঞ্চল্যকর ব্যবসায়ী সিরাজুল হক ছিরু হত্যা মামলার ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি শাহাজাহান মোল্যাকে (৪০) গ্রেফতার করেছে কাশিয়ানী থানা পুলিশ।মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে কুমিল্লা জেলার লাকসাম এলাকা থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাহাজাহান মোল্যা কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রামের মৃত সাহেব আলী মোল্যার ছেলে। সে ২০১৭ সাল থেকে পলাতক ছিলেন। বুধবার (১২ জুলাই) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ ফিরোজ আলম।

 

তিনি জানান, ১৯৯৯ সালের ১৫ অক্টোবর জুম্মার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে পূর্বশত্রুতার জের ধরে আসামীরা ছিরু মোল্যাকে নৌকার মধ্যে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। পরে কাশিয়ানী উপজেলার আড়ুয়াকান্দি গ্রামের খালের মধ্যে ফেলে দেয়। পরের দিন নিহতের স্ত্রী আমেনা বেগম বাদী হয়ে ৩৭ জনকে আসামী করে কাশিয়ানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৭ সালে এ মামলায় ৫ জনকে মৃত্যুদন্ডাদেশ দিয়েছিল গোপালগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। একই সঙ্গে ১৭ জনকে যাবজ্জীবন ও  ৩ জনকে ১০ বছর করে কারাদন্ডাদেশ এবং ১২ জনকে বেকসুর খালাস দেওয়া হয়। পরবর্তীতে আসামীরা হাইকোর্টে আপীল করেন। মামলার ডেথ রেফারেন্স (মামলার নথি) ও আসামীদের করা আপিল আবেদনের ওপর শুনানী শেষে গত ১১ জুন ৪ জনের ফাঁসি বহাল, ১ জনের আমৃত্যু কারাদন্ড ও ৮ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়ে বাকি ১২ জনকে খালাস দিয়ে রায় দিয়েছেন হাইকোর্ট। গ্রেফতারের এ খবরে সন্তুষ্টি প্রকাশ  প্রকাশ করেছেন নিহতে স্ত্রী ও স্বজনরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION