শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবির মেডিকেল সেন্টারে নতুন চিকিৎসা সরঞ্জাম, বিভাগীয় দপ্তরে কম্পিউটার ও প্রজেক্টর বিতরণ গোবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালন টুঙ্গিপাড়ায় বসতঘরে আগুন দেওয়ার দুই দিন পর স্বামীকে তালাক দিলেন স্ত্রী ১৬ জুলাইকে ঘিরে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ গোপালগঞ্জে বিএনপি নেতাদের মারধর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ: ৪০৬ জনের নামে মামলা, গ্রেপ্তার ১৮ গোবিপ্রবিতে হাই-টেক পার্ক নির্মাণকাজ পুনরায় শুরু হচ্ছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ গোবিপ্রবিতে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার উদ্বোধন গোপালগঞ্জেও পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল ১৬ জুলাইকে ঘিরে গোপালগঞ্জে বিজিবি মোতায়েন, নিরাপত্তা জোরদার

নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং এ ধাক্কা! প্রাণ গেল অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩, ২.৪৫ পিএম
  • ৪৩৭ Time View
93

কাশিয়ানী প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কে এম ওয়াহিদুল ইসলাম (৬০) নামে এক অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ জুলাই) বেলা ১১ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওয়াহিদুল ইসলাম নড়াইল জেলার লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের নোয়াগ্রামের মৃত মহসিন উদ্দীন খানের ছেলে।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ওসি খান মোঃ শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওয়াহিদুল ইসলাম মোটরসাইকেল চালিয়ে ঢাকা থেকে লোহাগড়ার নোয়াগ্রামের নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে ঢাকা-খুলনা মহাসড়কের পোনা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে কালভার্ট এর রেলিংয়ের সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, নিহতদের মরদেহ পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION