শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শিক্ষার্থী ধর্ষণ চেস্টাকারী ল্যাব অপারেটর ও প্রধান শিক্ষকের বিচারের দাবীতে বিক্ষোভ একাত্তরের পরাজিত শক্তি ২৪ কে সামনে এনে মুক্তিযুদ্ধকে ম্লান করতে চায়- এস এম জিলানী গোপালগঞ্জে ২৩ কেজি গাঁজাসহ দুই সহোদর মাদক ব্যবসায়ী আটক নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে দুই প্রার্থীকে জরিমানা গোবিপ্রবিতে দিনব্যাপী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত গোপালগঞ্জে সরকারি চাকরিজীবীদের কর্মবিরতি নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২

নিখোঁজের চার দিন পর শিশুর মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ জুলাই, ২০২৩, ৭.৩৬ পিএম
  • ৩১২ Time View
7

কালের খবরঃ

গোপালগঞ্জে  নিখোঁজের চার দিন পর মাসুমা নামের দুই মাস বয়সী এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (০৩ জুলাই) বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার চরপাথালিয়া গ্রামের একটি খাল থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

গোপালগঞ্জের  অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন,নিহত শিশু মাসুমা গোপালগঞ্জ সদর উপজেলার চর পাথালিয়া গ্রামের দিনমজুর আরিফ হাওলাদারের মেয়ে।

তিনি আরো বলেন, গত ৩০ জুন রাতে ঘর থেকে শিশুটি নিখোঁজ হয়। এরপর তাকে বিভিন্ন স্থানে খোজাখুঁজি করেও কোন সন্ধান পাওয়া যায়নি। এমন ঘটনায়    শিশুর মাতা ববিতা খানম বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়রি করেন।

সোমবার বিকালে বাড়ির পাশের খালে কচুরিপানার মধ্যে ওই শিশুর মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। পরে লাশের ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে  পাঠানো হয়েছে।

কে বা কারা কি কারনে ওই শিশুকে হত্যা করেছে তার কারণ জানাতে পারেনি পুলিশ। তদন্দ পূর্বব ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION