শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবির মেডিকেল সেন্টারে নতুন চিকিৎসা সরঞ্জাম, বিভাগীয় দপ্তরে কম্পিউটার ও প্রজেক্টর বিতরণ গোবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালন টুঙ্গিপাড়ায় বসতঘরে আগুন দেওয়ার দুই দিন পর স্বামীকে তালাক দিলেন স্ত্রী ১৬ জুলাইকে ঘিরে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ গোপালগঞ্জে বিএনপি নেতাদের মারধর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ: ৪০৬ জনের নামে মামলা, গ্রেপ্তার ১৮ গোবিপ্রবিতে হাই-টেক পার্ক নির্মাণকাজ পুনরায় শুরু হচ্ছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ গোবিপ্রবিতে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার উদ্বোধন গোপালগঞ্জেও পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল ১৬ জুলাইকে ঘিরে গোপালগঞ্জে বিজিবি মোতায়েন, নিরাপত্তা জোরদার

টুঙ্গিপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ঘরে! কেড়ে নিল ঘুমন্ত দিনমজুরের প্রাণ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ জুলাই, ২০২৩, ২.৩৭ পিএম
  • ৩৭৫ Time View
81

কালের খবরঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ঘরের উপর আছড়ে পড়ে  বিপ্লব বিশ্বাসের (৪০) নামে এক দিনমজুরের  প্রাণ কেড়ে নিল।

বুধবার (১৯ জুলাই) ভোররাত ৪ টার দিকে গোপালগঞ্জ- টুঙ্গিপাড়া সড়কের টুঙ্গিপাড়া উপজেলার সিঙ্গিপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত বিপ্লব বিশ্বাস টুঙ্গিপাড়া উপজেলার সিঙ্গিপাড়া গ্রামের সতীশ চন্দ্র বিশ্বাসের ছেলে।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন নিহত দিনমজুর বিপ্লব বিশ্বাসের পরিবারকে বুধবার দুপুরে ২৫ হাজার টাকার আর্থিক অনুদান দিয়েছেন।

টুঙ্গিপাড়া থানার ওসি এস এম কামরুজ্জামান জানিয়েছেন, রাস্তার পাশে সরকারি জায়গায় ঘরে তুলে বসবাস করতেন প্রান্তিক জনগোষ্ঠীর ঋষি সম্প্রদায়ের বিপুব বিশ্বাস। মঙ্গলবার (১৮ জুলাই) রাতে ঘরে একাই ঘুমিয়ে ছিলেন বিপ্লব ।  মাগুরা থেকে ছেড়ে আসা  টুঙ্গিপাড়া উপজেলার তরুর বাজার গামী মৎস্য খাদ্যবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিপ্লবের ঘরে আছড়ে পড়ে।

এতে ঘটনাস্থলেই বিপ্লব মারা যায়। এ সময় বিপ্লবের ঘর ভেঙ্গে গুড়িয়ে যায়। ঘরের আসবাবপত্র নষ্ট হয়।

পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিপ্লবের মরদেহ স্বজনদের কাছে  হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন বলেন, বিপ্লব  বাঁশ ও বেতের চালন, কুলা তৈরি ও জুতা সেলাই করে জীবিকা নির্বাহ করতো। তার এই মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

ডবপ্লবের পরিবারকে আমরা সমবেদনা জানিয়েছি। সেই সাথে মরদেহ দাহ ও অন্যান্য কাজ সম্পন্ন করার জন্য পরিবারের সদস্যদের কাছে ২৫ হাজার টাকার অনুদান প্রদান করেছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION