বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই মাস থেকে গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হবে -এসএম জিলানী গোপালগঞ্জে কখন কোথায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত, আহত-১৫ গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত, সাংবাদিকসহ আহত-৪ গোপালগঞ্জে জাতীয় কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন কাশিয়ানীর মধুমতি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু শিক্ষার্থীকে রাজনীতি সচেতন হওয়ার পরামর্শ দিলেন – এমপি ডাঃ কে.এম বাবর ১৭ বছরে শিক্ষার মান ধ্বংস করা হয়েছে- এমপি এস এম জিলানী গোপালগঞ্জে ৬১২ কোটি টাকা ব্যয়ে সড়ক সম্প্রসারণ হলেও প্রভাবশালীদের দখলে তা ভেস্তে যেতে বসেছে কোটালীপাড়ায় জলাশয়ে দেশীয় মাছের পোনা অবমুক্ত

গোপালগঞ্জে মটর শ্রমিকদের আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ; আহত-৩০, আটক-৮

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ জুলাই, ২০২৩, ৭.৪৯ পিএম
  • ৩৯৪ Time View
76

কালের খবরঃ

গোপালগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মটর শ্রমিক ইউনিয়নের বর্তমান ও সাবেক সভাপতির সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। এ সময় বেশ কিছু সংখ্যক বাড়ী-ঘরে ভাংচুরের ঘটনা ঘটেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। ঘটনাস্থল থেকে পুলিশ ৮ জনকে আটক করেছে।

বুধবার (১২ জুলাই) বিকেল সাড়ে ৫ টার দিকে গোপালগঞ্জ পৌরসভার ফকিরকান্দি হাজী বাড়ী বড় মসজিদের কাছে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানাগেছে, দীর্ঘ বছর ধরে গোপালগঞ্জ মটর শ্রমিক ইউনিয়নের বর্তমান সভাপতি বুলবুল ইসলামের সাথে সাবেক সভাপতি জাসু শেখের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিলো। এর জের ধরে জাসুর লোকজন বুলবুলের লোকজনের উপর অতর্কিত হামলা করে। পরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়। এরমধ্যে গুরুতর আহত ৮ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের বিভিন্ন প্রাইভেট ক্লিণিকে চিকিৎসা দেয়া হয়েছে। সংঘর্ষের সময় এক পক্ষ অন্য পক্ষে বাড়ী ঘরে হামলা করে ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং ঘটনাস্থল থেকে ৮ জনকে আটক করা হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। পরিস্থিতি শান্ত করতে রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে ৮ জনকে আটক করা হয়েছে। আটক অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION