শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে মোটর সাইকেল ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত-২ অবৈধ পথে ভারতে যাওয়ার সময় সীমান্তে লাশ হলেন কোটালীপাড়ার রতিকান্ত মুকসুদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত গোপালগঞ্জে ছেলের ধাক্কায় বৃদ্ধা মা পড়ে গিয়ে মৃত্যুর আমরা সকলে মিলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই- এস এম জিলানী গোবিপ্রবি’তে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ বরণ গোপালগঞ্জে বাংলা নববর্ষ পালনে ছিল নানান আয়োজন চৈত্র সংক্রান্তিতে “উড়াল” ঘুড়ি উৎসবে রঙিন হলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গোপালগঞ্জে অবৈধ প্রক্রিয়ায় জ্বালানী তেল মজুদ রাখায় ব্যবসায়ীকে জরিমানা গোপালগঞ্জে ২০ কৃতি শিক্ষার্থী পেল সংবর্ধনা

মুকসুদপুরে হারানো মোবাইল উদ্ধার করে বুঝিয়ে দিল পুলিশ

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ জুলাই, ২০২৩, ৫.৫১ পিএম
  • ৩৪৬ Time View
60

মুকসুদপুর প্রতিনিধিঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে বিভিন্ন সময়ে  হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে তার মালিককে বুঝিয়ে দিয়েছে থানা পুলিশ।

শনিবার (২২ জুলাই) দুপুরে মুকসুদপুর থানার  পরিদর্শক মোঃ আবু বকর মিয়া উদ্ধার করা ৪টি মোবাইল নিজ নিজ মালিকের কাছে হস্তান্তর করেন।

এসময় মুকসুদপুর থানার ইন্সপেক্টর তদন্ত খন্দকার আমিনুর রহমান, থানার সেকেন্ড অফিসার এস আই আব্দুল আজিজ শেখসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তা ও উদ্ধার করা মোবাইলের মালিক মুক্তা বেগম, সৌরভ সাহা, বশির শেখ, জবেদা বেগম উপস্থিত ছিলেন। মুকসুদপুর থানার এ এস আই শফিকুল ইসলাম সাধারণ ডায়েরির প্রেক্ষিতে এসব মোবাইল উদ্ধার করেছেন।

এ এস আই শফিকুল ইসলাম জানান, মুকসুদপুর উপজেলার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময়ে বেশকিছু মোবাইল ফোন হারিয়ে যায়। এমন ঘটনায় মোবাইল মালিকদের সাধারণ ডায়েরির প্রেক্ষিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে একইদিনে ৪টি মোবাইল উদ্ধার করা হয়েছে। তবে এসময় কাউকে আটক করা যায়নি।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্য মোঃ আবু বকর মিয়া জানায়, সম্প্রতি মুকসুদপুর থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে গত কয়েকমাসে প্রায় শতাধিক হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে তাদের প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়েছে। এই ফোনগুলো চুরির সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা করছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION