মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অহত-১৫, ঢাকা-খুলনা মহাসড়কে ২ ঘন্টা যান চলাচল বন্ধ গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপির ঐতিহাসিক বিজয় গোপালগঞ্জে মোটর সাইকেলের ধাক্কায় পথচারী নিহত, আহত-২ টুঙ্গিপাড়ায় বিএনপির কর্মীকে কুপিয়ে আহত। অভিযোগ জামায়াত কর্মীদের বিরুদ্ধে শেখ পরিবারের অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন গোপালগঞ্জের ৩টি আসনে ৩০ প্রার্থীর মধ্যে জামানত হারালেন ১৯ প্রার্থী গোপালগঞ্জে ট্রলি চাপায় বৃদ্ধ নিহত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেনের ইন্তেকাল গোপালগঞ্জে ‘না’ ভোট জয় পেয়েছে গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপি বিজয়ী

বিনা পরোয়ানায় গ্রেপ্তারের আইনটির আপিল শুনানীর অনুমতি দেয়া হয়েছে-এ্যাটর্নী জেনারেল

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ জুলাই, ২০২৩, ৩.২৪ পিএম
  • ৩৪৮ Time View
25

কালের খবরঃ

এ্যাটর্নী জেনারেল ও বার কাউন্সিলের চেয়ারম্যান আবু মোহাম্মদ আমিন উদ্দিন বলেছেন, বিনা পরোয়ানায় গ্রেপ্তারের যে আইনটি আছে সে অনুয়ায়ী একটি গাইড লাইন ঠিক করে দেয়া হয়েছিল। কিন্তু গাইড লাইনগুলো আইনে না থাকায় আপিল করা হয়েছিল।এখন আপিল শুনানীর অনুমতি দেয়া হয়েছে, আপিল শুনানী হবে। কয়েকটি গাইড লাইনের উপর আমাদের আপত্তি ছিল, এখন তারা এ বিষয়ে লিভ দিয়েছেন।

শনিবার (১৬ জুলাই) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

মামলা জট নিয়ে এ্যাটর্নী জেনারেল আরো বলেন, আদালতে এখন মামলা জট অনেক কমে এসেছে। অনেক মামলার শুনানী হচ্ছে, বিশেষ করে বিচারিক আদালতে মামলা দায়ের থেকে নিস্পত্তি বেশি হচ্ছে। হাইকোর্টে ২০২২ সালে ৩০টিরও বেশি ফাঁসির মামলার শুনানী হয়েছে। যেটি এর আগে কখনো হয়নি। এখন মামলা নিস্পত্তির হার বেশি হওয়া মামলা জটও কমে এসেছে।

এর আগে দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এ্যাটর্নী জেনারেল ও বার কাউন্সিলের চেয়ারম্যান আবু মোহাম্মদ আমিন উদ্দিন। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।

এসময় বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সৈয়দ রেজাউর রহমান, নির্বাহী কমিটির চেয়ারম্যান মোঃ মোখলেসুর রহমান বাদল, লিগ্যাল অ্যাডুকেশন কমিটির চেয়ারম্যান আব্দুল বাতেন, ফিনান্স কমিটির চেয়ারম্যান রবিউল আলম বদু, রুলস এন্ড পাবলিকেশন কমিটিরচেয়ারম্যান আব্দুর রহমান, রিলিফ কমিটির চেয়ারম্যান জালাল উদ্দিন, গৃহায়ন কমিটিরচেয়ারম্যান আনিস উদ্দিন শহীদ, ল রিফরম কমিটিরচেয়ারম্যান একরামুল হক, লিগাল এইড কমিটির চেয়ারম্যান আ ন ম চৌধুরী মিন্টু, রুলস এন্ড ভিজিলেন্স কমিটির চেয়ারম্যান সাঈদ আহম্মেদ রাজা, গোপালগঞ্জের পুলিশ সুপার আল বেলী আফিফা, গোপালগঞ্জ বার সমিটির সভাপতি অ্যাডভোকেট চৌধুরী খসরুল আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম জুলকদর রহমানসহ বার কাউন্সিলের বিভিন্ন কমিটির চেয়ারম্যান, নির্বাচিত সদস্যগণসহ আইনজীবীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION