বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই মাস থেকে গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হবে -এসএম জিলানী গোপালগঞ্জে কখন কোথায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত, আহত-১৫ গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত, সাংবাদিকসহ আহত-৪ গোপালগঞ্জে জাতীয় কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন কাশিয়ানীর মধুমতি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু শিক্ষার্থীকে রাজনীতি সচেতন হওয়ার পরামর্শ দিলেন – এমপি ডাঃ কে.এম বাবর ১৭ বছরে শিক্ষার মান ধ্বংস করা হয়েছে- এমপি এস এম জিলানী গোপালগঞ্জে ৬১২ কোটি টাকা ব্যয়ে সড়ক সম্প্রসারণ হলেও প্রভাবশালীদের দখলে তা ভেস্তে যেতে বসেছে কোটালীপাড়ায় জলাশয়ে দেশীয় মাছের পোনা অবমুক্ত

বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ জুলাই, ২০২৩, ১.৪০ পিএম
  • ৪৩৪ Time View
94

কালের খবরঃ

ঢাকাসহ দেশব্যাপী বিএনপির আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ জেলা ও উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের পক্ষ থেকে এ কর্মসূচী পালন করা হয়।রবিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১১টায় জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় চৌরঙ্গীতে গিয়ে শেষ হয়।পরে সেখানে জেলা ছাত্রলীগ সভাপতি নিউটন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হক, যুবলীগ নেতা জাহেদ মাহমুদ বাপী, মাসুদ রানা, রনি হোসেন কালু প্রমূখ বক্তব্য রাখেন।অপরদিকে, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা আওয়ামী লীগ অফিস চত্ত্বর থেকে বের করা হয় বিক্ষোভ মিছিল। মিছিলটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিনিয়র আওয়ামী লীগ নেতা আশরাফ আলী আশু, সাধারন সম্পাদক সাহিদুর রহমান টুটুল, সহ সভাপতি শ্যামল বোস, সিরাজুল ইসলাম বক্তব্য রাখেন।সভায় বক্তারা বলেন, আন্দোলনের নামে বিএনপি আবারো আগুন সন্ত্রাস ও নৈরাজ্য শুরু করেছে। এতে জানমালের ক্ষতি হচ্ছে। এ সন্ত্রাসী কর্মকার্ড বন্ধ করে জনগনের মঙ্গলে কাজ করার জন্য বিএনপিকে আহবান জানান বক্তারা।এছাড়া জেলার টুঙ্গিপাড়া, কোটালীপাড়া ও কাশিয়ানী উপজেলায়ও অরুরূপ কর্মসূচী পালিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION