মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অহত-১৫, ঢাকা-খুলনা মহাসড়কে ২ ঘন্টা যান চলাচল বন্ধ গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপির ঐতিহাসিক বিজয় গোপালগঞ্জে মোটর সাইকেলের ধাক্কায় পথচারী নিহত, আহত-২ টুঙ্গিপাড়ায় বিএনপির কর্মীকে কুপিয়ে আহত। অভিযোগ জামায়াত কর্মীদের বিরুদ্ধে শেখ পরিবারের অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন গোপালগঞ্জের ৩টি আসনে ৩০ প্রার্থীর মধ্যে জামানত হারালেন ১৯ প্রার্থী গোপালগঞ্জে ট্রলি চাপায় বৃদ্ধ নিহত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেনের ইন্তেকাল গোপালগঞ্জে ‘না’ ভোট জয় পেয়েছে গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপি বিজয়ী

গোপালগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ জুলাই, ২০২৩, ২.৩১ পিএম
  • ৩২৫ Time View
18

কালরে খবরঃ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় কবির ব্যাপারী (৫২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।  মঙ্গলবার (১১ জুলাই) রাত ১০টার সময় গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের দত্তডাঙ্গা নামক স্থানে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত কবির ব্যাপারী মাদারীপুর জেলার কালকিনি উপজেলার শুভসংঘের কার্যকরি সদস্য তানহা ইসলামের পিতা ও  উত্তর কৃষ্ণনগর গ্রামের কুব্বাদ ব্যাপারীর ছেলে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক মোঃ জাবেদ মাসুদ জানান, কবির ব্যাপারী মাদারীপুরের কালিকিনি থেকে মোটরসাইকেল করে গোপালগঞ্জ যাচ্ছিলেন। রাত ১০টার সময় সদর উপজেলার দত্তডাঙ্গা নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক ঢাকা থেকে ছেড়ে আসা কোটালীপাড়াগামী স্টার লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। ফলে মোটরসাইকেল থেকে সড়কের উপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। গতকাল বুধবার দুপুরে ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION