রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
আ.লীগের নেতারা বিদেশে এসি রুমে ঘুমিয়ে দেশের নেতাকর্মীদের উস্কানি দিচ্ছেন- এমপি এসএম জিলানী গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৩, আহত ৩০ সরকার পতনের ‘ডিসেম্বর’ কি গণতন্ত্রের নতুন সমীকরণ? গোপালগঞ্জের মুকসুদপুরে বাস খাঁদে নিহত ৩, আহত ৩০ বস্তির ঘর থেকে মাদকের সাম্রাজ্য, কোটিপতি কয়েক নারী জ্বালানি নিরাপত্তায় অবকাঠামো বাড়ছে, কমছে না আমদানির ঝুঁকি পড়াশোনার পাশাপাশি আয়, নতুন স্বপ্ন চামমুম-লাইজুদের গাড়ি কেনাবেচার পাশাপাশি মিলবে ফাইন্যান্সিং সুবিধা এদেশে কেউ সংখ্যালঘু নয়, আমরা সকলে বাংলাদেশী – এস এম জিলানী

কোটালীপাড়ায় উপজেলা ছাত্রলীগের ঘোষিত কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ জুলাই, ২০২৩, ১২.৩১ পিএম
  • ৪৪২ Time View
137

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ঘোষিত আংশিক উপজেলা ছাত্রলীগের কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে।

রবিবার (৩০ জুলাই) সকাল ৯ টা থেকে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সামনে পদবঞ্চিত নেতাকর্মিরা এ কর্মসূচি পালন করে।

বিক্ষোভকারীরা সকাল ১০ দিকে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধসৃষ্টি করে বিক্ষোভ করে। পরে খবর পেয়ে পুলিশ সাড়ে ১০ টার দিকে তাদের সেখান থেকে সরিয়ে দেয়। এ সময় ওই সড়কে কিছু সময়ে জন্য যানবাহন চলাচল বন্ধ থাকে। বর্তমানে পদবঞ্চিত নেতাকর্মিরা উপজেলা আওয়ামী রীগ কার্যালয়ের সামনে তাদের কর্মসূচি পালন করছে।কমিটি ঘোষণার পর রাত ১২টা থেকে তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছে।

বিক্ষোভ কর্মসূচিতে উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মনির হোসেন, সাবেক সাধারন সম্পাদক জামির হোসেন, সাবেক উপক্রীড়া সম্পাদক ইয়াদুল নিজামী, কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজিব শেখ প্রমূখ বক্তব্য রাখেন।

নেতৃবৃন্দ বলেন, গতকাল শনিবার রাত ১২ টার দিকে জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা তার ফেসবুক থেকে কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের মেয়াদউত্তীর্ণ কমিটি বাতিল করে এক বছরের জন্য মো. স্বপন তালুকদারকে সভাপতি ও শামীম দাড়িয়াকে সাধারন সম্পাদক করে উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করে একটি বিজ্ঞাপ্তী প্রকাশ করে। এই ঘোষিত কমিটিতে শুধুমাত্র সভাপতি নিউটন মোল্লার স্বাক্ষর রয়েছে। যা গঠণতন্দ্র পরিপন্থি। এছাড়া ঘোষিত কমিটির সভাপতি বয়স ৫ বছর ও সাধারন সম্পাদকের বয়স ৩ বছর বেশি যা গঠনতন্ত্রবিরোধী।

জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আমির হামজা বলেছেন, কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠনের ব্যাপারে তিনি প্রধানমন্ত্রীর কোন নির্দেশনা পাননি। তাই তিনি ঘোষিত ওই কমিটিতে স্বাক্ষর করেননি।

জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা বলেন, প্রধানমন্ত্রী নির্দেশে ও জেলা-উপজেলা আওয়ামী লীগ নেতাবৃন্দ, কোটালীপাড়া পৌরসভার মেয়রের উপস্থিতিতে এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি-সাধারন সম্পাদকের মতামতের ভিত্তিতে কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। এ ব্যাপারে জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জেলা আওয়ামীলীগের সভাপতি বাসায় যাওয়ার জন্য  বারবার মুঠোফোনে কল করা হলেও তিনি উপস্থিত হননি। তাই নেতৃবৃন্দের নির্দেশে আমার একক স্বাক্ষরে কমিটি ঘোষণা করা হয়েছে।

কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আয়নাল হোসেন শেখ বলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আমাকে ফোনে ডেকে নেন। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে জেলা আওয়ামী লীগ ও জেলা ছাত্রলীগ এই কমিটি গঠন করেছেন বলে আমাকে জানিয়েছেন।সেখানে আমি উপস্থিত ছিলাম। তিনি আরো বলেন,প্রধানমন্ত্রীর নির্দেশেই এই কমিটি গঠিত হয়েছে।যারা পদ পায়নি তারা একটু কষ্ট পেয়েছে। তাই তারা পদের জন্য একটু আন্দোলন করছে। আমরা তাদের বুঝানোর চেষ্টা করছি। সব ঠিক হয়ে যাবে।

 

 

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION