শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
মেসির জাদুতে মন গলল! ১০ লিটার দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনা শিবিরে দুই সমর্থক গোবিপ্রবির মেডিকেল সেন্টারে নতুন চিকিৎসা সরঞ্জাম, বিভাগীয় দপ্তরে কম্পিউটার ও প্রজেক্টর বিতরণ গোবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালন টুঙ্গিপাড়ায় বসতঘরে আগুন দেওয়ার দুই দিন পর স্বামীকে তালাক দিলেন স্ত্রী ১৬ জুলাইকে ঘিরে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ গোপালগঞ্জে বিএনপি নেতাদের মারধর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ: ৪০৬ জনের নামে মামলা, গ্রেপ্তার ১৮ গোবিপ্রবিতে হাই-টেক পার্ক নির্মাণকাজ পুনরায় শুরু হচ্ছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ গোবিপ্রবিতে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার উদ্বোধন গোপালগঞ্জেও পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল

১জুলাই কোটালীপাড়ায় যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩, ৫.০৫ পিএম
  • ৪০৬ Time View
110

কোটালীপাড়া প্রতিনিধিঃ

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আগামী শনিবার (১জুলাই) তাঁর নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়া যাবেন। ওই দিন তিনি কোটালীপাড়া উপজেলায় আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় এবং দলীয় কার্যালয়ের সামনে বৃক্ষরোপণ করবেন।

এ উপলক্ষে মঙ্গলবার(২৭ জুন) কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম হুমায়ুন কবির, মুজিবুর রহমান হাওলাদার, গোলাম কিবরিয়া দাড়িয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম অহিদুল ইসলাম, কামাল হোসেন শেখ, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, কামরুল ইসলাম বাদল, রুহুল আমির খানসহ বিভিন্ন সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আগামী শনিবার(১ জুলাই) কোটালীপাড়ায় আসবেন।এখানে তিঁনি স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় ও দলীয় কার্যালয়ের সামনে বৃক্ষরোপন করবেন। এরপর তিঁনি নেতৃবৃন্দের সাথে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করবেন।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম বাদল বলেন, ঈদের পরের দিন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কোটালীপাড়ায় আসবেন এটা আমাদের জন্য একটি আনন্দের সংবাদ। তাঁর এই আগমন আমাদের ঈদের আনন্দকে আরো বাড়িয়ে দেবে।

উলেখ্যঃ চলতি বছরে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার এটি কোটালীপাড়ায় দ্বিতীয় সফর। এর আগে তিঁনি গত ২৫ ফেব্রুয়ারি কোটালীপাড়ায় এসে ছিলেন। তখন তিনি উপজেলার ভাঙ্গারহাট তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে ভাষন দিয়ে ছিলেন।

কোটালপাড়ার কর্মসূচী শেষ করে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া যাবেন। সেখানে ওই দিন রাত্রী যাপন করবেন। পরের দিন ২ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গোপালগঞ্জ জেলা সদরে সুধি সমাবেশে মতবিনিময় করার কখা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION