বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় কৃষকদের থেকে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় উদ্বোধন করা হয়েছে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা। গোপালগঞ্জে দেড় মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূর গোপালগঞ্জে বিভিন্ন আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদার করাতে গোপালগঞ্জে গণমাধ্যমের সাথে প্রেস ব্রিফিং টুঙ্গিপাড়ায় বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি জিলানী গোবিপ্রবিতে বিভিন্ন বিভাগে আধুনিক শিক্ষা সরঞ্জাম সংযোজন গোপালগঞ্জে শিশু ধর্ষনকারীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান গোপালগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৩ কাশিয়ানীতে মোটরসাইকেল ধাক্কায় অজ্ঞাতনামা পথচারী নিহত

হরিদাসপুরে রাইস মিলের বয়লার বিস্ফোরনে আহত শিশুর মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ জুন, ২০২৩, ৭.০৬ পিএম
  • ৪০৯ Time View
77

কালের খবরঃ

গোপালগঞ্জে রাইস মিলের বয়লার বিস্ফোরণে আহত শিশু রোমানা (১১) মারা গেছে।এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা বেঁড়ে দাঁড়ালো দুই জনে।

বুধবার (৭জুন) দুপুর দুইটায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুর মৃত্যু হয়। নিহত শিশুর ভাই মোস্তাকিম (৫) এখনও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মঙ্গলবার (৬জুন) ভোর সাড়ে ৫ টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর ফেরিঘাট এলাকায় মনোরমা রাইস মিলে বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ওই শিশুদের পিতা নুর ইসলাম মোল্লা ঘটনাস্থলে মারা যান।

এ ঘটনায় তার দুই শিশু  রোমানা  ও মোস্তাকিম গুরুতর আহত হয়। হতাহতদের বাড়ী  সদর উপজেলার হরিদাসপুর পূর্বপাড়া গ্রামে।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. জাবেদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, লাশের ময়না তদন্ত শেষে বাবার কবরের পাশে ওই শিশুকে দাফন করা হয়েছে।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত ভুক্তভোগী পরিবার থেকে থানায় অভিযোগ দায়ের হয়নি। তবে, পুলিশ তদন্ত করে আইনানুরাগ ব্যবস্থা গ্রহন করবে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION