মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে সরকারি চাকরিজীবীদের কর্মবিরতি নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস

ঘূর্ণিঝড় মোকাবেলায় বাংলাদেশের সার্মথ্য বিশ্বের মধ্যে প্রথম-দুর্যোগ প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ জুন, ২০২৩, ৬.৪৬ পিএম
  • ৩১৬ Time View
4

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমান বলেছেন, দুর্যোগ মোকাবেলায় সাইক্লোন সেন্টারগুলো প্রতিনিয়ত সংস্কার করা হচ্ছে। গত অর্থ বছরে ২২০টি নতুন সাইক্লোন সেন্টার তৈরী করা হয়েছে। ঘূর্ণিঝড় মোকাবেলায় বাংলাদেশের সার্মথ্য বিশ্বের মধ্যে প্রথম।সোমবার (১৯ জুন) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।প্রতিমন্ত্রী আরো বলেন, সকল ষড়যন্ত্র, সকল চ্যালেঞ্জ মোবাবেলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে এবং আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করার জন্য ঢাকা জেলা আওয়ামী লীগ কাজ করবে।এর আগে ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ এমপি ও সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুনের নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় ঢাকা জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।এসময় ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশে ও বিদেশে একটি চক্র ষড়যন্ত্রে লিপ্ত। ওই অপশক্তি বুঝতে পেরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ এমপি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে দেশে ও আন্তর্জাতিক ভাবে নানা যড়যন্ত্র চলছে। সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে শেখ হাসিনা সকলকে ঐক্যবদ্ধ করে সংকট মোকাবেলা করবেন।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION