সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় পরিমাপে কম দেওয়ার অভিযোগে ফিলিং স্টেশন মালিককে ৩০ হাজার টাকা জরিমানা কোটালীপাড়ায় অবৈধভাবে দখলকৃত বহমানখাল প্রভাশালীদের কবল থেকে উদ্ধার গোপালগঞ্জে হাজারও মানুষের অংশগ্রহণ ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হলো ইস্টার সানডে কোটালীপাড়ায় পুকুর থেকে তেল উদ্ধার।ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে ইস্টার সানডে উদযাপন গোপালগঞ্জে নতুন মাদক উইনসেরেক্সসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে গত ২৪ ঘন্টায় হামে আক্রান্ত ২৭, মোট আক্রান্ত ৯১ টুঙ্গিপাড়ায় পাম্প থেকে একশ টাকায় ডিজেল কিনে দেড়শ টাকায় বিক্রির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা। গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জে এক সপ্তাহে ৪৩ শিশু হাম উপসর্গ নিয়ে হাসপাতালে, মৃত্যু-১, পজেটিভ-১

কোটালীপাড়ায় গৃহবধূকে ধর্ষণ চেষ্টা, থানায় অভিযোগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩, ৬.৪০ পিএম
  • ৩৭৬ Time View
48

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে রবিউল ইসলাম (৩০) নামে এক যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগে দিয়েছে এক গৃহবধূ।এ ঘটনার পরে অভিযুক্ত রবিউল ইসলাম পলাতক রয়েছে।

সোমবার (১২জুন)রাতে ওই গৃহবধূ কোটালীপাড়া থানায় অভিযোগ দায়ের করেন। এর আগে ওই দিন সন্ধ্যায় রবিউল ইসলাম ওই গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করে।

অভিযুক্ত রবিউল ইসলাম উপজেলার মধ্য হিরন গ্রামের আকরাম শেখের ছেলে।

ওই গৃহবধূ বলেন, ঘটনার সময় আমি আমার মামা বাড়ি উত্তর হিরন থেকে আমার নিজ বাড়ি মধ্য হিরণে আসতেছিলাম। হিরণ ইউনিয়ন পরিষদ ভবনের পাশে আসলে পিছন থেকে রবিউল ইসলাম আমাকে জড়িয়ে ধরে ধর্ষনের চেষ্টা করে। আমি চিৎকার দিলে রবিউল আমাকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দিয়েছি।

এ বিষয়ে অভিযুক্ত রবিউল ইসলামের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তবে তার পিতা আকরাম শেখ বলেন, ঘটনার দিন আমি বাড়িতে ছিলাম না। বাড়িতে এসে শুনেছি রবিউল ইসলাম নাকি ওই গৃহবধুর হাত ধরে টান দিছে।

কোটালীপাড়া থানার এসআই জাকির হোসেন বলেন, গৃহবধূর অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। তদন্ত শেষে আইনী পদক্ষেপ নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION