শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-১০, বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী দুদকের মামলায় কোটালীপাড়া থেকে বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার দাম্পত্য কলহের কারণে গোবিপ্রবির বাংলা বিভাগের শিক্ষার্থীর আত্মহত্যা বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে গোপালগঞ্জে দরিদ্র ৭৮ পরিবার পেল ভ্যানগাড়ী ও সেলাইমেশিন। গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুই শিশুসহ তিনজন নিহত

কাশিয়ানীর মদন মোহন একাডেমির সভাপতির বিরুদ্ধে সাত সদস্যের অনাস্থা

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ জুন, ২০২৩, ৬.০৬ পিএম
  • ৩৯৬ Time View
46

কালের খবরঃ

ফুকরা মদন মোহন একাডেমী (এমএম একাডেমী) গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান। এক সময়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী স্বীকৃতি প্রাপ্ত এই প্রতিষ্ঠানটি ১৯০২ সালে প্রতিষ্ঠিত।  ঐতিহ্যবাহী  এই শিক্ষা প্রতিষ্ঠান দুই বাংলা তথা বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে দ্যুতি ছড়িয়েছে সমানভাবে। অনেক শিক্ষার্থী এখানে পাড়াশোনা করে দেশ বরেণ্য হয়ে কৃতিত্ব অর্জন করেছেন।৭১ এর মহান মুক্তিযদ্ধে বিদ্যালয়টি ছিল মুক্তিযোদ্ধা ক্যাম্প। গত বছরের সেপ্টেম্বরে বরেণ্য এই প্রতিষ্ঠানের সভাপতি নির্বাচিত হন ফুকরা গ্রামের যুবক নেয়ামুল হাচান। সভাপতি নির্বাচিত হয়েই তিনি অনিয়ম, দুর্নীতি,স্বজনপ্রীতি স্বেচ্ছাচারিতায় জড়িয়ে পড়েন। তিনি শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে অযাচিতভাবে দুব্যবহার শুরু করেন। এতে অতিষ্ঠি হয়ে বিদ্যালয় ম্যানেজিং কমিটির ৭ সদস্য গত ২ মে সভাপতির বিরুদ্ধে লিখিত অনাস্থা প্রস্তাব ঢাকা বোর্ডের চেয়ারম্যান বরাবর প্রেরণ করেন। ঢাকা বোর্ডের চেয়ারম্যান গত ১৪ মে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন উপস্থাপন করার জন্য  গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি চিঠি দেন। গত ৩১ মে কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান বিষয়টি তদন্ত করার জন্য উপজেলা ম্যাধ্যমিক শিক্ষা অফিসার মাহাফুজা বেগমকে তদন্ত কর্মকর্তা নিয়োগ করেন। তদন্ত কর্মকর্তা রবিবার (১১ জুন) তদন্ত কাজ সম্পন্ন করার কথা রয়েছে।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য ও অনাস্থা প্রস্তাবকারী হাচিবুর রহমান বলেন, বয়সে তরুণ নেয়ামুল হাচান বিদ্যালয়টির ঐহিত্যের ধারবাহিকতা ঠিক রেখে শিক্ষার গুনগতমান উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে গত বছরের সেপ্টেম্বরে সভাপতি নির্বাচিত হন। তিনি সভপতি নির্বাচিত হয়ে সীমাহীন দুর্নীতি, অনিয়ম ও স্বাজনপ্রীতিতে জড়িয়ে পড়েন। দুর্নীতি করে গত কয়েক মাসে বিদ্যালয়ের লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন। বিদ্যালয়ে দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠিত সততা স্টোর তিনি দখলে নিয়ে তার লোকজন দিয়ে পরিচালনা করেছন। সভাপতি হিসেবে এককভাবে বিদ্যালয় বিরোধী সিদ্ধান্ত নিয়ে বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে গ্রুপিং সৃষ্টি করেছেন। প্রতিবাদ করলেই তিনি দেখে নেওয়ার হুমকি দেন। এছাড়া শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে তিনি সীমাহীন দুর্ব্যবহার করে আসছেন। এতে শতবর্ষী এই শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন হচ্ছে। তাই সভাপতির ওপর অতিষ্ঠ হয়ে ম্যানেজিং কমিটির ৭ সদস্য অনাস্থা  দিয়েছি।

অভিযুক্ত স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি নেয়ামুল হাচান সাংবাদিকদের বলেন, অনাস্তা প্রস্তাব ও তদন্তের বিষয়টি আমি জেনেছি। তবে এই সংক্রান্ত কোন কাগজ আমি পাইনি। আমি তদন্ত টিমের সামনে হাজির হয়ে আমার বক্তব্য উপস্থাপন করব। তবে তিনি গণমাধ্যমের কাছে দুর্নীতি,অনিয়ম, স্বাজনপ্রীতি, দুর্ব্যবহার  বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।

কাশিয়ানী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহফুজা বেগম বলেন, ফুকরা মদন মোহন একাডেমীর সভাপতির বিরুদ্ধে ম্যানেজিং কমিটির ৭ সদস্য লিখিত অনাস্থা দিয়েছেন। ঢাকা বোর্ডের চেয়ারম্যান এটি তদন্ত করে প্রতিবেদন পাঠাতে কাশিয়ানী উপজেলা নির্বারহী কর্মকর্তাকে চিঠি দিয়েছেন। কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাকে তদন্ত কর্মকর্তা নিয়োগ দিয়েছেন। আমি দু’ পক্ষকে এ ব্যাপারে চিঠি দিয়ে অবহিত করেছি। দু’ পক্ষই এ সংক্রান্ত চিঠি গ্রহন করেছে। বিয়টি রবিবার (১১ জুন) তদন্ত করা হবে। তদন্ত শেষে বিধি মোতাবেক প্রতিবেদন দাখিল করব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION